বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

Rosogolla Making | রসগোল্লা তৈরির পদ্ধতিতে এল বিরাট বদল! কীভাবে তৈরি হচ্ছে নরম তুলতুলে মিষ্টি? জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
Rosogolla Making | রসগোল্লা তৈরির পদ্ধতিতে এল বিরাট বদল! কীভাবে তৈরি হচ্ছে নরম তুলতুলে মিষ্টি? জানুন


বসিরহাটঃ ময়রার হাতে নয়, এ বার মেশিনেই তৈরি হচ্ছে রসগোল্লা। মিষ্টির সঙ্গে খাদ্যরসিক বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথাই নেই। রসগোল্লা শুধু মিষ্টি নয়, এটি যেন বাঙালির আবেগ। এই মিষ্টি পছন্দ করেন না এরকম বাঙালি খুঁজে পাওয়া দায়। তবে সেই রসগোল্লা এ বার তৈরি হচ্ছে মেশিনেই।

ময়রার দোকানে গিয়ে দেখা যায়, বড় বড় কড়াইয়ে দুধ ফুটানো হচ্ছে ছানা বানানোর জন্য। ছানা হয়ে গেলে সেটি তুলে দেওয়া হচ্ছে মেশিনে। এ টুকুই হাতের কাজ। বাকিসব করছে অটোমেশিন। ফলে ময়রা কারিগরদের সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ, কমেছে শ্রমিকের ব্যবহার। এ ছাড়া এই রসগোল্লার প্রতিটির মাপ একদম কাঁটায় কাঁটায়। ওজনে কোনও হেরফের নেই। পরিশ্রম নেই বললেই চলে। এখন স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে রসগোল্লা।

আরও পড়ুনঃ ঘরের ভিতর ঘাপটি মেরে ছিল চন্দ্রবোড়া, মাছ ধরার জাল দিয়ে সাপ ধরল গ্রামবাসীরা

বৈদ্যুতিক মেশিনে মিষ্টি তৈরির কাঁচামাল ঢেলে দেওয়া হচ্ছে। হাতের স্পর্শ ছাড়াই মেশিন থেকে বের হয়ে আসছে রসগোল্লা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, বসিরহাটের ভেবিয়ায় মিষ্টির দোকানটি বেশ প্রাচীন। সব মিলিয়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মিষ্টি কারখানায় কারিগরদের হাতে এবার আধুনিকতার ছোঁয়া।

জুলফিকার মোল্যা

আপনার শহর থেকে (উত্তর ২৪ পরগণা)

উত্তর ২৪ পরগণা

উত্তর ২৪ পরগণা

Published by:Shubhagata Dey

First published:

Tags: Basirhat, Rosogolla



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর