মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Royal Enfield Himalayan Odyssey: একসঙ্গে ৭০টি Royal Enfield-এর গর্জন ইন্ডিয়া গেট-এর সামনে! কেঁপে উঠল এলাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৩ সময় দেখুন
Royal Enfield Himalayan Odyssey: একসঙ্গে ৭০টি Royal Enfield-এর গর্জন ইন্ডিয়া গেট-এর সামনে! কেঁপে উঠল এলাকা


#নয়াদিল্লি: রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের জন্য দেশের ৮ থেকে ৮–র মধ্যে যে পরিমাণ উন্মাদনা তা অন্য কোনো কোম্পানির বাইকের জন্য নেই বললেই চলে। আপনিও যদি এই বাইক পছন্দ করা ব্যক্তিদের মধ্যে একজন হয়ে থাকেন, তা হলে আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময়ে রয়্যাল এনফিল্ড-এর আয়োজিত রোড ট্রিপে যাওয়ার কথা ভেবেছেন!

়়

অনেকেই প্ল্যান করেন। তবে খুব কম রাইডার Royal Enfield- এর রোড ট্রিপে যোগ দিতে সক্ষম হয়।

এবার প্রায় দুবছরের ব্যবধানে আবারও রয়্যাল এনফিল্ড হিমালয় ওডিসি (Royal Enfield Himalayan Odyssey) রোড ট্রিপ শুরু হল। দিল্লির ইন্ডিয়া গেট থেকে ৭০টিরও বেশি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উমলিঙ্গালা পাসের (লাদাখ) উদ্দেশ্যে রওনা হয়েছে। উমলিঙ্গালা পাস পৃথিবীর সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা।

আরও পড়ুন- চেনা মডেলের নয়া মেকওভার! Scorpio N কি বাজার ধরতে পারবে

এটি ১৮তম রয়্যাল এনফিল্ড হিমালয়ান ওডিসি ইভেন্ট। এতে রাইডাররা ১৮ দিনে ২৭০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন। এতে অংশ নিয়েছেন ২০ বছর থেকে ৬৫ বছর বয়সী রাইডাররা। Classic 350, Scrum 411, Himalayan, Meteor 350, Interceptor 650, Continental GT 650 এবং Bullet 350-এর মতো বাইক নিয়ে এই যাত্রা করছেন রাইডাররা।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ওডিসির সমস্ত রাইডার চণ্ডীগড়, মানালি, জিসপা, সারচু এবং লেহ হয়ে ১৯,০২৪ ফিট উচ্চতায় অবস্থিত উমলিং-এ যাচ্ছেন। রোমাঞ্চে ভরপুর হতে চলেছে এই রাস্তা। সবাই লেহ-র রাস্তায় রাইড করতে উত্সাহী। এখানে একজন রাইডারকে বিশ্বের সবচেয়ে কঠিন ভূখণ্ড এবং সর্বোচ্চ পর্বত গিরিপথের মধ্য দিয়ে যেতে হবে। ফলে অ্যাডভেঞ্চারের পাশাপাশি ভয়ের অনুভূতিও রয়েছে।

রয়্যাল এনফিল্ডের চিফ ব্র্যান্ড অফিসার মোহিত ধরজুয়াল রয়্যাল এনফিল্ড হিমালয়ান ওডিসি ইভেন্ট-এর পতাকা উন্মোচন করেন। তিনি সমস্ত রাইডারদের শুভকামনা জানান এবং পরিবেশ বান্ধব পর্যটনের প্রচারের সাথে সাথে তাদের #LeaveEveryPlaceBetter-এর বার্তা দেন।

আরও পড়ুন- জুলাইয়ের বাজার মাতাতে চলেছে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন! তালিকা দেখে নিন

মোহিত জুয়াল বলেছেন, রয়্যাল এনফিল্ড পর্যটন স্থলকে উন্নত করতে এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট। হিমালয়ান ওডিসিও এই প্রচেষ্টারই একটি অংশ।

Published by:Suman Majumder

First published:

Tags: Bike news, Royal Enfield



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর