বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

Safety Tips From Snakes: কিলবিল করছে সাপ, কোথায় কোথায় লুকিয়ে রাজারহাট-নিউটাউনে, কীভাবে বাঁচাবেন রইল টিপস | Snake in Newtown: More than three hundred snakes rescued from  Rajarhat Newtown, Chandrabora a name of terror. people are scared | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৫১ সময় দেখুন


Last Updated:

Safety Tips From Snakes: অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে ১৮০০ ১০৩৭ ৬৫২ এই নম্বর কল করতে পারেন।

+

বনদফতরফে

বনদফতরফে উদ্ধার ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সাপেদের

কলকাতা: রাজারহাট নিউটাউনে সাপের আতঙ্কে এলাকাবাসী। একাধিক নির্দেশিকা জারি এন কে ডি এর।আতঙ্কের নাম চন্দ্রবোড়া। যাতে ত্রস্ত রাজারহাট নিউটাউন এর বাসিন্দারা। অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন আর তাতেই উৎপাত হয়েছে সাপের। তিনদিন আগেই রাজারহাট নারায়ণপুর এলাকার নারকেল বাগান নিরঞ্জন পল্লীর বাসিন্দা মিঠু প্রামানিক সাপের কামড়ে প্রাণ হারান।

চিন্তার ভাঁজ এন কে ডি এর,। এন কে ডি এর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন যে রাজারহাট নিউটাউন এর বাসিন্দাদের জন্য তারা একটি নিরাপত্তা পরামর্শ ও সতর্কতার নির্দেশিকা জারি করেছেন এবং বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে।

অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে ১৮০০ ১০৩৭ ৬৫২ এই নম্বর কল করতে পারেন।

একদিকে যেমন তৎপর এন কে ডি এ অপর দিকে বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র বিশেষ ব্যবস্থা নিয়েছে সাপ উদ্ধার ও তাদের পুনর্বাসন এর। এক সর্প বিশেষজ্ঞ তাপস রায় জানান রাজারহাট নিউটাউন এক সময় ছিল ফাকা জলা জমি ঐতিহ্যগত ভাবে এখানে সাপ বরাবর ছিল তবে নতুন আতঙ্ক হচ্ছে চন্দ্রবোড়া। এই সাপ সাধারণত বালির ভিতরেই থাকে আর রাজারহাট নিউটাউন উন্নত শহর তৈরি হচ্ছে এখনও আর বহুতল নির্মাণের জন্য যে বালি ব্যবহার হয় সেই বালির গাড়িতে করেই চলে আসছে এই চন্দ্রবোড়া । সাধারণত সাপ ডিম পারলেও এই সাপ বাচ্চা প্রসব করে। একসাথে ৭০ থেকে ৮০ টি বাচ্চা প্রসব করতে পারে এই সাপ যে কারণেই নিউটাউন রাজারহাট এলাকায় ছড়িয়ে পরেছে । আতঙ্কিত হবেন না সাপের কামড়ের চিকিৎসা যথেষ্ট উন্নত। সঠিক সময়ে চিকিৎসা করলে সুস্থ হয়ে যায় মানুষ। গত এক বছরে প্রায় পনেরো জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছে এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গত এক বছরে ওই এলাকা থেকে তিনশো এর বেশি সাপ উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে।

Subha Dhali



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর