সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

Samsung Galaxy S21 FE 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম ও ফিচার্স – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৮১ সময় দেখুন
Samsung Galaxy S21 FE 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, জেনে নিন দাম ও ফিচার্স – News18 Bangla


Samsung Galaxy S21 FE 5G: আজ ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি। জানুয়ারি মাসের শুরুতেই কোম্পানি এই ফোনটিকে US, UK আর ইউরোপে লঞ্চ করেছিল। ভারতে Samsung Galaxy S21 FE 5G-র দাম রাখা হতে পারে ৫২,০০০ টাকা, সঙ্গে থাকবে ইন্ডাস্ট্রি অফার আর ডিসকাউন্ট। লঞ্চ অফারে ফোনটি ৪৮,০০০- ৪৯,০০০ টাকার মধ্যে কেনা যাবে। US-এ তে ফোনটি ৬৯৯.৯৯ ডলার (প্রায় ৫২,২০০ টাকা) এ লঞ্চ করা হয়েছিল।

গত সম্পতাহ থেকেই স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি-র প্রি-অর্ডারও শুরু হয়এ গিয়েছে। আপনিও চাইলে ৯৯৯ টাকা দিয়ে ফোনটি বুক করতে পারেন। প্রি-বুক করা থাকলে গ্রাহকরা ‘priority delivery’ পাবেন। শুধুমাত্র এটাই নয়, এর সঙ্গে বিনামূল্যে পেয়ে যাবেন Samsung Galaxy SmartTag আর ১০০% ক্যান্সেলেশিন রিফান্ড প্রমিসও।

আরও পড়ুন – WhatsApp-এই ডাউনলোড করতে পারবেন Covid ভ্যাকসিন সার্টিফিকেট, জানুন কীভাবে

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ ডায়নামিক AMOLED পাঞ্চ-হোল ডিসপ্ল। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ আর প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস। এই ফোনে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। কিন্তু জানা গিয়েছে যে ভারতে ফোনটি Exynos 2100 ভেরিয়েন্টে লঞ্চ হবে।

Samsung Galaxy S21 FE 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তাতে থাকছে এফ/ ১.৮ অ্যাপারচার, ডুয়াল-পিক্সেল অটোফোকাস আর OIS-সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/ ২.২ অ্যাপারচার-সহ ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/ ২.৪ অ্যাপারচার, OIS আর 3X অপটিক্যাল জুম-সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন – রোবট এবার পড়বে মানুষের মনের কথা, চিনে নয়া আবিষ্কারে আলোড়ন বিশ্বে

পাওয়ারের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। বলা হচ্ছে যে ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে ফোনটি – ৬ জিবি / ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি/ ২৫৬। কানেক্টিভিটির জন্য ফোন রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর