সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

Samsung Galaxy S21 FE With 120Hz Display, 32-Megapixel Selfie Camera Launched in India – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৭৪ সময় দেখুন
Samsung Galaxy S21 FE With 120Hz Display, 32-Megapixel Selfie Camera Launched in India – News18 Bangla


Samsung Galaxy S21 FE 5G launched: ২০২২ সালের প্রথম ফ্ল্যাগশি ফোন ভারতে লঞ্চ করল স্যামসাং। Samsung Galaxy S21 FE 5G এর বিশেষ আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট আর Android 12-র মোটও ফিচার্স।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৩,৯৯৯ টাকা। আজ, ১১ জানুয়ারি থেকে Samsung.com, Amazon-সহ বিভিন্ন রিটেল সাইটে ফোনটির বিক্রি শুরু হয়েছে। লঞ্চ অফার হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের দুটি ভ্যারিয়েন্টের উপর ৫,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে। এই অফারটি ১১-১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে। ফোনটি ল্যাভেন্ডার, ওলিভ, হোয়াইট ও গ্রাফাইট রঙ্গে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন – WhatsApp-এই ডাউনলোড করতে পারবেন Covid ভ্যাকসিন সার্টিফিকেট, জানুন কীভাবে

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ ডা য়নামিক AMOLED পাঞ্চ-হোল ডিসপ্ল। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ আর প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস। এই ফোনে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে। ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড।

Samsung Galaxy S21 FE 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তাতে থাকছে এফ/ ১.৮ অ্যাপারচার, ডুয়াল-পিক্সেল অটোফোকাস আর OIS-সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/ ২.২ অ্যাপারচার-সহ ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/ ২.৪ অ্যাপারচার, OIS আর 3X অপটিক্যাল জুম-সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন – এক চার্জেই ১২০ কিমি! পেট্রোল-ডিজেলের ঝঞ্ঝাট আর নয়, দুর্দান্ত ইলেকট্রিক বাইক এল ভারতে!

পাওয়ারের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য ফোন রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য উপস্থিত ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর