সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Samsung Galaxy S22: ৯ ফেব্রুয়ারি দারুন একখানা ফোন লঞ্চ করবে Samsung! ফিচার্স শুনে অবাক হবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ সময় দেখুন
Samsung Galaxy S22: ৯ ফেব্রুয়ারি দারুন একখানা ফোন লঞ্চ করবে Samsung! ফিচার্স শুনে অবাক হবেন


#নয়াদিল্লি: সাউথ কোরিয়ান টেক জায়ান্ট জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung আগামী মাসেই লঞ্চ করতে পারে তাদের নতুন ফোন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy S22 সিরিজের ফোন।

ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে Samsung Galaxy S22 সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ করা হতে পারে। এগুলি হল – Regular Galaxy S22, Galaxy S22 Pro+ এবং Galaxy S22 Ultra। এক নজরে দেখে নেওয়া যাক Samsung এর নতুন Samsung Galaxy S22 সিরিজের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনের ফিচার –

Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির স্ক্রিন এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির স্ক্রিন। Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ দুই ফোনেই রয়েছে ১০৮০×২৩৪০ পিক্সেল রেজোলিউশন, করনিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন।

আরও পড়ুন- সূবর্ণ সুযোগ! দেখে নিন মাইক্রোম্যাক্সের নতুন ফোনে পাওয়া যাচ্ছে যে বিপুল ফিচার

এছাড়াও এই ফোনে থাকতে পারে স্যামসং এক্সিনস ২২০০ চিপসেট (Samsung Exynos 2200 Chipset) অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি (Qualcomm Snapdragon 8 Gen 1 Soc)। বাজারের ওপর ভিত্তি করে এটি রাখা হবে Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনে।

এছাড়াও Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ২৫৬ জিবি (GB) ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম (RAM)। Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ দুই ফোনেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল স্ন্যাপার যা ওআইএস যুক্ত, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।

এছাড়াও Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা ৪কে (4K) রেকর্ডিং যুক্ত। Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৩,৭০০ এমএএইচ (mAh) ব্যাটারি এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy S22 Ultra ফোনের ফিচার –

Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে যা ১৪৪০×৩০৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। এই ফোনে রয়েছে করনিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস প্রোটেকশন, ১২০ এইচজেড (Hz) ম্যাক্সিমাম রিফ্রেশ রেট, ৫১২ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম।

আরও পড়ুন- বিদেশি ফোনের একচেটিয়া আধিপত্য কমাতে দেশি অপারেটিং সিস্টেম চালু করতে চায় সরকার

এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের স্ন্যাপার, ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ স্টাইল টেলিফোন লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Published by:Suman Majumder

First published:

Tags: 5G Smartphone, SamSung, Samsung Galaxy, Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর