মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Samsung Smartphones 2022: কয়েক মাসের মধ্যে বাজারে আসছে Samsung-এর এই দারুন ফোনগুলি, থাকবে সস্তার মডেলও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৪৫ সময় দেখুন
Samsung Smartphones 2022: কয়েক মাসের মধ্যে বাজারে আসছে Samsung-এর এই দারুন ফোনগুলি, থাকবে সস্তার মডেলও


#কলকাতা: Samsung ভক্তদের জন্য সুখবর, একাধিক স্মার্টফোন নতুন বছরে উপহার দিতে চলেছে সংস্থা। থাকবে বাজেট ফোনও। মনে করা হচ্ছে, সংস্থা নিজেদের বেস্ট সেলিং A সিরিজের বেশ কয়েকটি ফোন ২০২২- এ বাজারে আনবে।

সম্প্রতি প্রকাশিত TheElect-এর রিপোর্ট অনুযায়ী, Samsung নতুন বছরে Galaxy A53, A13, A33 আনার পরিকল্পনা করেছে। যার মধ্যে A53 তারা তৈরি করবে ২৮ মিলিয়ন। A13 তৈরি করবে ২৭ মিলিয়ন এবং A33 তৈরি করবে ২৩ মিলিয়ন।

২০২০-তে সংস্থার হায়েস্ট সেলিং ফোন A51-এর পর A53 হতে পারে অন্যতম বেস্ট সেলিং সেল ফোন। এর মাঝে যদিও চলতি বছর শুরুতে A52 এবং A52 5G বাজারে নিয়ে এসেছিল Samsung। সংস্থার তরফে দাবি করা হয়, এই দুই ফোনই ভালো বিক্রি হয়েছে, কিন্তু মোস্ট সেলিংয়ের জায়গা নিতে পারেনি। টেক বিশেষজ্ঞরা বলছেন, মোস্ট সেলিং ফোনের অপেক্ষায় থাকলে, দেখতে হবে A53 বাজারে এলে তা কেমন চলে।

আরও পড়ুন- স্মার্টফোনের লক স্ক্রিনে লেটেস্ট নিউজ আপডেট চাই? জেনে নিন কী ভাবে তা সম্ভব

রিপোর্ট বলছে, এই তিনটি মডেল ২০২২-এ সংস্থার ২৩ শতাংশ শিপমেন্ট টার্গেটের অংশ। পরের বছর এই সংস্থা ৫২টি মডেল বাজারে আনার পরিকল্পনা করেছে। যার মধ্যে ১৬টি মডেলের দাম থাকবে বাজেটের মধ্যে অর্থাৎ তুলনামূলক কম দামের। যার মধ্যে থাকতে পারে Galaxy M53 5G, M33 5G ও M13 (F13) ফোনগুলি।

Samsung-এর কোন ফোনটি কবে তৈরি হতে পারে-

Galaxy A53 ও A33-র প্রোডাকশন ২০২২-এর প্রথমার্ধেই শুরু হওয়ার কথা রয়েছে যেখানে A13-এর প্রোডাকশন শুরু হবে দ্বিতীয়ার্ধে। আর A73 5G-র প্রোডাকশন কোম্পানি শুরু করবে পরের বছর দ্বিতীয়ার্ধে। এছাড়াও Galaxy M53 5G, M33 5G ও M13 (F13)-র প্রোডাকশন পরের বছর দ্বিতীয়ার্ধে শুরু হবে।

Samsung-এর ফোল্ডেবল ফোন-

Samsung-এর ফোল্ডেবল ফোনের চাহিদা রয়েছে প্রচুর বাজারে। নতুন এই ফোল্ডেবল ফোনের প্রোডাকশন বাড়ানোরও পরিকল্পনা রয়েছে সংস্থার। The Korean Economic Daily-র একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বে এই কোম্পানির Galaxy Z Fold 3 ও Z Flip 3 ফোল্ডেবল ফোনের প্রচুর চাহিদার কথা মাথায় রেখে এর প্রোডাকশন বাড়ানোর কথা ভেবেছে সংস্থা। দক্ষিণ কোরিয়ায় এর প্রায় ৯২০,০০০ প্রি-অর্ডার রয়েছে এখনই, যা সম্প্রতি বাজারে আসা S21-এর বিক্রির প্রায় ১.৮ গুণ!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর