মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Sant Kabir Nagar News : দুই সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে বিয়ে, আশীর্বাদ করলেন স্বামীও ! ৬ দিন পর ফের ফিরে এলেন পুরনো সংসারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১০১ সময় দেখুন


সন্তকবীরনগর, উত্তর প্রদেশ: স্বামী আর দুই সন্তান নিয়ে সুখের সংসার। কিন্তু প্রেম সব তছনছ করে দেয়। স্ত্রী রাধিকার ভালবাসা দেখে চুপ করে বসে থাকেননি বাবলু। অদ্ভুত সিদ্ধান্ত নেন। প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে দেন তিনি। উত্তর প্রদেশের সন্তকবীরনগরের এই ঘটনায় হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনাই এবার নতুন দিকে মোড় নিল।

বিকাশ ওই গ্রামেরই বাসিন্দা। তাঁর প্রেমেই হাবুডুবু খাচ্ছিলেন দুই সন্তানের মা রাধিকা। লুকিয়ে দেখাও করতেন তাঁরা। এভাবেই চলছিল। কিন্তু একদিন সব জানতে পারেন বাবলু। তারপরই স্ত্রীর সঙ্গে বিকাশের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গ্রামেরই একটি মন্দিরে বিয়ে হয় তাঁদের। বাব্লু নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। তবে সন্তানদের নিজের কাছেই রেখে দেন তিনি।

আরও পড়ুন– লোহাও ক্ষয়ে যাবে… কিন্তু এই গাছের কাঠের কোনও ক্ষয় নেই, ‘কালো সোনা’ দিয়ে তৈরি আসবাবপত্র হেসেখেলে ব্যবহার করতে পারবে পরবর্তী ৪টি প্রজন্ম

নতুন স্বামীর সঙ্গে কয়েকদিন কাটান রাধিকা। কিন্তু প্রথম স্বামী আর সন্তানদের ভুলতে পারেননি। শয়নে স্বপনে তাঁদের কথাই চিন্তা করতেন। এদিকে বাবলুরও একই অবস্থা। ব্যাপারটা চোখ এড়ায়নি বিকাশের মায়ের। নববিবাহিতা বৌমার দুর্দশা ও প্রথম স্বামীর কষ্ট দেখে তিনি রাধিকাকে ফের পুরনো স্বামীর কাছেই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিকাশকে পুরো বিষয়টা বুঝিয়ে বলেন তিনি। জানান, দুটো মানুষকে এভাবে কষ্ট দেওয়া উচিত হচ্ছে না। তাছাড়া তাঁদের সন্তানদের কথাও ভাবা উচিত। এরপরই গ্রামের মাতব্বরদের ডাকা হয়। তাঁরা সবাই বসে সিদ্ধান্ত নেন, রাধিকাকে তাঁর পুরনো স্বামীর কাছেই ফিরিয়ে দেওয়া হোক। বাবলুই এখন থেকে স্ত্রীর দেখাশোনা করবেন। বাবলুও রাজি হন। পঞ্চায়েতের সামনে শপথ নিয়ে বলেন, তিনি স্ত্রীকে গ্রহণ করবেন। শুধু তাই নয়, ভবিষ্যতে রাধিকার সঙ্গে যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়ভারও তাঁরই।

আরও পড়ুন– রাজস্থান রয়্যালসকে ছেড়ে কোথায় চললেন সঞ্জু স্যামসন? আইপিএলের মাঝপথে পাড়ি দিলেন বেঙ্গালুরু, জেনে নিন এর পিছনে কারণ

বাবলুর এই সিদ্ধান্তে গ্রামবাসীরা খুশি। ভাঙা সংসার আবার জোড়া লাগবে। এর থেকে ভাল আর কী হতে পারে! বাবলুর মানসিকতার প্রশংসা করছেন তাঁরা। একইসঙ্গে বিকাশের মা যে সহানুভূতি দেখিয়েছেন, তারও মুক্তকন্ঠে প্রশংসা করেছেন অনেকেই। তাঁরা বলছেন, সন্তানের প্রেমকে বলি দিতে ক’জন মা পারেন?

সম্প্রতি মেরঠে মুসকান রাস্তোগীর ঘটনা সামনে এসেছে। প্রেমিকের সঙ্গে যোগসাজসে স্বামীকে খুনের পর কুচি কুচি করে কেটেছিলেন তাঁরা। সেখানে বাবলুদের এই ঘটনা অনেকটা সিনেমার মতো। শুধু কষ্ট বা বেদনা নয়, দয়া এবং মানবিকতা থেকেও যে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, এই ঘটনা যেন তারই নজির হয়ে থাকল।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

দুই সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে বিয়ে, আশীর্বাদ করলেন স্বামীও ! ৬ দিন পর ফের ফিরে এলেন পুরনো সংসারে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর