মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Shubman Gill Late Declaration Decision Trouble For Team India Victory Birmingham Weather Report Day 5 IND vs ENG 2nd Test, গিলের সিদ্ধান্তই ডোবাবে ভারতকে! জলে ভেসে যাবে ভারতের জয়ের স্বপ্ন? বড় আপডেট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫১ সময় দেখুন


Last Updated:

IND vs ENG 2nd Test: এজবাস্টন টেস্টে শুভমন গিল একের পর এক এমন এক কীর্তি গড়েছেন, যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ভারত যদি এই ম্যাচ জিততে না পারে, তাহলে এই রেকর্ড, এই কৃতিত্ব আর আনন্দ মুহূর্তেই মলিন হয়ে যাবে।

(Photo-AP)(Photo-AP)
(Photo-AP)

এজবাস্টন টেস্টে শুভমন গিল একের পর এক এমন এক কীর্তি গড়েছেন, যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ভারত যদি এই ম্যাচ জিততে না পারে, তাহলে এই রেকর্ড, এই কৃতিত্ব আর আনন্দ মুহূর্তেই মলিন হয়ে যাবে। এখন আপনি ভাবছেন, ম্যাচ তো ভারতের মুঠোয়, জিততে দরকার মাত্র ৭ উইকেট, তাহলে এমন কথা কেন বলা হচ্ছে?

আসলে, আজ দ্বিতীয় টেস্টের পঞ্চম তথা শেষ দিনের খেলা হওয়ার কথা। ইংল্যান্ডকে জিততে হলে আরও ৫৩৬ রান করতে হবে, যা প্রায় অসম্ভব। আর ভারতের দরকার সাতটি উইকেট। কিন্তু সেই সাতটি উইকেট পাওয়ার জন্য খেলাটা হতে হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বার্মিংহামে আকাশে মেঘ থাকবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

AccuWeather.com অনুযায়ী, আজ দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ এবং তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এই কারণে খেলা দেরিতে শুরু হতে পারে। ঘণ্টাখানেক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি তাই হয়, তাহলে ম্যাচের ফলাফলের ওপর তার প্রভাব পড়তে পারে। মাঝে মাঝে বৃষ্টি হলে খেলা বারবার বন্ধ হতে পারে, এতে খেলোয়াড়দের ছন্দ নষ্ট হবে এবং ওভার কমে যেতে পারে।

ভারত, অধিনায়ক শুভমন গিলের (১৬১ রান) দ্বিতীয় সেঞ্চুরির সাহায্যে, চতুর্থ দিনে তাদের দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ৪২৭ রানে ডিক্লেয়ার করে এবং ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের এক অসম্ভব লক্ষ্য দেয়। পঞ্চম দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সমস্যায় পড়বে, কারণ তারা স্টাম্প পর্যন্ত ৭২ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এত রান টার্গেট দেওয়াক কোনও দরকার ছিল না গিলের। আরও কিছুটা আগে ছাড়লে চতুর্থ দিনে আরও বেশি ওভার পেত ভারতীয় বোলাররা। তাতে আরও কিছু উইকেট নেওয়ার সুযোগ থাকত।

এটি পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের মতো এখানেও পিচ ফ্ল্যাট, ফলে প্রচুর রান হচ্ছে। কিন্তু ভারত এখন পর্যন্ত এই সফরে সাতটি সেঞ্চুরি করে ফেলেছে, যা বিদেশের মাটিতে এক অভূতপূর্ব ঘটনা। দেখার বিষয় হবে, ইংল্যান্ড কী কৌশল নেয়। তবে অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের পরিকল্পনা সাধারণত ড্র নয়, ফলাফলের দিকে মনোযোগী। বাজবলের যুগে একমাত্র ড্র এসেছিল ২০২৩ সালের অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ডে, তাও শুধুমাত্র বৃষ্টির কারণে।

বাংলা খবর/ খবর/খেলা/

Shubman Gill: গিলের সিদ্ধান্তই ডোবাবে ভারতকে! জলে ভেসে যাবে ভারতের জয়ের স্বপ্ন? বড় আপডেট



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর