বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Side effects of talcum powder : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
Side effects of talcum powder : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?


গরমকাল মানেই পাউডারের সুবাস৷ সেইসঙ্গে স্নিগ্ধ অনুভূতি৷ গরম পড়তে না পড়তেই আমরা অনেকে যথেচ্ছ পাউডার ব্যবহার শুরু করে দিই৷ ঘামের দুর্গন্ধ দূর করা যদি পাউডারের ভাল দিক হয়, তবে এর খারাপ দিকও কিছু কম নেই৷ গরমে পাউডারের পাফে হাত দেওয়ার আগে একে একে জেনে নিই সেগুলি-(Side effects of using excess talcum powder)

ক্ষতিকর স্টার্চ-

পাউডারের গুরুত্বপূ্র্ণ উপকরণ হল স্টার্চ৷ তাই বাহুমূল বা গোপনাঙ্গের মতো স্পর্শকাতর অংশে ব্যবহারের ক্ষেত্রে ক্লাম্প, কেক আপের মতো সমস্যা দেখা দিতে পারে৷ তাই সংক্রমণ দূর হওয়ার বদলে নতুন করে সংক্রমণ দেখা দিতে পারে৷

ত্বকের ক্ষতি-

ট্যালকম পাউডার স্কিনপোরস বন্ধ করে দেয়৷ পলে ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হতে পারে না৷ ফলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে৷

আরও পড়ুন : সন্তানদের মধ্যে ঝগড়া থামাতে নাজেহাল? বাবা মায়েদের জন্য টিপস

অ্যাসবেস্টসের মতো উপকরণ-

অনেক সংস্থাই তাদের পাউডারে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর উপকরণ দেয়৷ ত্বকের একাধিক সমস্যা তথা অসুখের জন্য দায়ী অ্যাসবেস্টস৷ তাই চিকিৎসকরা ট্যালকম পাউডারের বদলে অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার ব্যবহার করতে পরামর্শ দেন অনেক সময়েই৷

আরও পড়ুন : গরমে ঢক ঢক করে ফ্রিজের বরফঠান্ডা জল গলায় ঢালছেন? নিজের কী চরম ক্ষতি করছেন দেখুন

ওভারিয়ান ক্যানসারের আশঙ্কা-

দীর্ঘ দিন ধরে গোপনাঙ্গে পাউডার ব্যবহারের ফলে মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যানসারের আশঙ্কা থেকে যায়৷

আরও পড়ুন : দেখতে ভাল, কিন্তু ওজন না কমিয়ে মোটা করে তোলে এই সব ‘খলনায়ক পানীয়’

এন্ড্রোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি-

গোপনাঙ্গে বহু দিন পাউডার দেওয়ার ফলে ইউটেরিয়ান ক্যানসারের আশঙ্কাও থাকে

তাই বলে কি গরমে পাউডার একদমই ব্যবহার করব না? তাও নয়৷ চিকিৎসকরা পরামর্শ দেন পাউডার বেশি ব্যবহার না করতে৷ অতিরিক্ত পরিমাণের বদলে কম পরিমাণে পাউডার দিন গায়ে৷ ট্যালকম পাউডারে বদলে অ্যান্টিসেপ্টিক পাউডার ব্যবহার করতে পারলে খুবই ভাল৷ তাছাড়া শরীরে ঘাম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কার্যকর অ্যান্টিসেপ্টিক পাউডার৷ পাশাপাশি ব্যবহার করা যায় ল্যাক্টো ক্যালামাইনও৷ যেখানে জলীয় অংশে পাউডার মিশ্রিতই থাকে৷ গরমে শীতল অনুভূতির জন্য ল্যাক্টো ক্যালামাইনও ভাল অপশন৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Summer, Talcum Powder



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর