মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Siliguri News: সরকারি জমি বিক্রির ছক! যেভাবে ফাঁদ পাতলেন জমি হাঙররা, রহস্য ফাঁস হতেই ছোটাছুটি প্রশাসনিক আধিকারিকদের | siliguri news land mafias planing to illegally sell government land in naxalbari later administrator takes step | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন


Last Updated:

ফাঁকা পড়ে রয়েছে সরকারি জমি! পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী! নদীকে টার্গেট করে সরকারি জমি বিক্রি করতে এবার নদী চুরি!

জমি মাফিয়াদের সরকারি জমি বিক্রির ছক। ছবি সৌজন্যেঃ এআইজমি মাফিয়াদের সরকারি জমি বিক্রির ছক। ছবি সৌজন্যেঃ এআই
জমি মাফিয়াদের সরকারি জমি বিক্রির ছক। ছবি সৌজন্যেঃ এআই

বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি, শিলিগুড়ি: ফাঁকা পড়ে রয়েছে সরকারি জমি! পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী! নদীকে টার্গেট করে সরকারি জমি বিক্রি করতে এবার নদী চুরি! নদীর ওপর অবৈধভাবে হিউমপাইপ বসিয়ে কালভার্ট নির্মাণ ও নদীর বুকে গার্ড‌ওয়াল করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে!

নকশালবাড়ির হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া! যা পরে চেঙ্গা নদীতে মিশেছে। এই পাহাড়ি ঝোড়ার পাশে রয়েছে সরকারি জমি! জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে থাকায় সরকারি সেই জমিকে টার্গেট জমি হাঙরদের! জমি বিক্রি করতে তৈরি করা হয়েছে অবৈধ কালভার্ট! নদীর বুকে গার্ড‌ওয়াল! যাতে নদী পারাপারের কোনও সমস্যা না তৈরি হয়।

নদীর ওপর এই অবৈধ নির্মাণের খবর পেয়ে যৌথ অভিযান করল প্রশাসন! শিলিগুড়ির নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি ও মনিরাম গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে এদিন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মানের খোঁজখবর নেন! পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান, জমি মাফিয়ারা অবৈধ সরকারি জমি প্লটিং করে বিক্রির ছক কষেছে। অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণ করা হয়েছে। বিষয়টি ভূমি দফতরে জানিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না। অন্যদিকে প্রধান জানান, সরকারি জমি দখলমুক্তের কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে। এটিকেও করা হবে। দখলমুক্ত জমিতে ইতিমধ্যেই গোর্খা ব্যাটেলিয়ান ও স্বাস্থ্য দফতরের কাজ হচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করে বোর্ড বসানোর আশ্বাস দেন তিনি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

সরকারি জমি বিক্রির ছক! যেভাবে ফাঁদ পাতলেন জমি হাঙররা, রহস্য ফাঁস হতেই ছোটাছুটি প্রশাসনিক আধিকারিকদের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর