মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Siliguri Toto Driver Death: স্ত্রীদের নিয়ে তিন বন্ধুর আলোচনা, তার পরেই…! শিলিগুড়িতে টোটোচালক খুনের কিনারা করল পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬২০ সময় দেখুন


Last Updated:

পুলিশ জানিয়েছে, মৃত ওই টোটোচালক ধৃত এই যুবকেরই বন্ধু ছিল৷ জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে, মহিলাঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷ এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷

মঙ্গলবার শিলিগুড়িতে উদ্ধার হয়েছিল এক টোটো চালকের দেহ৷ গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছিল টোটো চালককে৷ ১৮ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করল পুলিশ৷

তদন্তে নেমে পুলিশ লক্ষ্য করে, মৃতদেহের গলায় ফাঁসের দাগ এবং মাথায় গভীর ক্ষত ছিল৷ সুজয় সরকার নামে মৃত ওই টোটোচালককে যে খুনই করা হয়েছে, সে বিষয়ে কার্যত প্রথম থেকেই নিশ্চিত ছিল৷

কারা ওই টোটোচালককে খুন করল, তা জানতে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ সেই সূত্রেই আটক করা হয় আরও দুই টোটো চালককে৷ পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে নেয় সুজয় রায় ও বিমল বর্মন নামে দুই অভিযুক্ত৷ এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়৷

পুলিশ জানিয়েছে, মৃত ওই টোটোচালক ধৃত এই যুবকেরই বন্ধু ছিল৷ জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে, মহিলাঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ নিজেদের স্ত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই ওই তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ সেই বচসার মধ্যেই সুজয় সরকার নামে ওই যুবককে গলায় গামছা পেঁচিয়ে খুন করে বাকি দুই অভিযুক্ত৷

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Siliguri Toto Driver Death: স্ত্রীদের নিয়ে তিন বন্ধুর আলোচনা, তার পরেই…! শিলিগুড়িতে টোটোচালক খুনের কিনারা করল পুলিশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর