সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

Smartphone: স্মার্টফোনে ভাইরাস ও ম্যালিসিয়াস ম্যালওয়্যার আছে কিনা, জানার কয়েকটি সহজ উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
Smartphone: স্মার্টফোনে ভাইরাস ও ম্যালিসিয়াস ম্যালওয়্যার আছে কিনা, জানার কয়েকটি সহজ উপায়


#কলকাতা: বর্তমানে স্মার্টফোন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় সকলের কাছেই রয়েছে নিজস্ব স্মার্টফোন। অনেকেই নিজেদের স্মার্টফোন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ব্যবহার করে। তাই স্মার্টফোনে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট। বর্তমানে এই স্মার্টফোনই হল একমাত্র মুশকিল আসান। কিছু কেনাকাটা থেকে শুরু করে অনলাইন ব্যাঙ্কিং, পেমেন্ট যাবতীয় লেনদেনই স্মার্টফোনের মাধ্যমে করা হয়। তাই অসাধু লোকেদের প্রধান টার্গেট এখন এই স্মার্টফোন। এটি হ্যাক করে অথবা কোন ভাইরাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ সব নথি হাতিয়ে নেওয়া হচ্ছে, ব্যাঙ্কের টাকা লোপাট করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে। এর ফলে স্মার্টফোনের সুরক্ষার দিকে বিশেষ নজর রাখা দরকার। তাই এক নজরে দেখে নিন নিজেদের স্মার্টফোনে ভাইরাস (Virus) ও ম্যালিসিয়াস ম্যালওয়্যার (Malicious Malware) আছে কিনা, তা জানার কয়েকটি সহজ উপায়।

আরও পড়ুন- ইন্টারনেট ছাড়াই করা যাবে অনলাইন পেমেন্ট! কী ভাবে টাকা পাঠাবেন, এক নজরে দেখে নিন

ভাইরাস = এই ভাইরাস স্মার্টফোনে থাকলে নানা ধরনের সমস্যার দেখা দিতে পারে। কোন অজানা লিঙ্ক, অজানা অ্যাপ, স্প্যাম মেসেজের মাধ্যমে স্মার্টফোনে ভাইরাস ঢুকে ক্ষতি করে। এর ফলে ফোন হ্যাকও করা যেতে পারে। এই ভাইরাস স্মার্টফোনে আছে কিনা, তা জানার কয়েকটি সহজ উপায় –

১ – নিজেদের স্মার্টফোন খুব বেশি ব্যাবহার না করা সত্ত্বেও, সবসময় গরম হয়ে থাকলে সেই ফোনে ভাইরাস থাকতে পারে।

২ – মোবাইল ডেটা ব্যাবহার না করেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে, সেই ফোনে ভাইরাস থাকতে পারে।

৩ – এছাড়াও স্প্যাম মেসেজ ও কোন অজানা লিঙ্কে ক্লিক করলে সেই ফোনে ভাইরাস ঢুকতে পারে।

ম্যালিসিয়াস ম্যালওয়্যার = এটি এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমকে ধ্বংস করতে সাহায্য করে। কয়েকটি কমন ম্যালওয়্যার কিছু ভাইরাস যুক্ত থাকে – ট্রোজান ভাইরাসেস (Trojan Viruses), স্পাইওয়্যার (Spyware), অ্যাডওয়্যার (Adware), এবং র‍্যানসমওয়্যার (Ransomware)। এই ম্যালিসিয়াস ম্যালওয়্যার স্মার্টফোনে আছে কিনা তা জানার কয়েকটি সহজ উপায় –

১ – নিজেদের ফোনে যদি এমন কোন অ্যাপ থাকে যা ডাউনলোড না করা সত্ত্বেও ফোনে দেখা যাচ্ছে। তাহলে সেটি ম্যালিসিয়াস ম্যালওয়্যার যুক্ত অ্যাপ হতে পারে

২ – নিজেদের স্মার্টফোনে কোন অ্যাপটি সবথেকে বেশি ডেটা নষ্ট করছে, সেটা খুজে বের করে সবার আগে ডিলিট করা দরকার।

৩ – নিজেদের স্মার্টফোনে কোন অ্যাপ ডাউনলোড করার আগে, ভালো করে সেই অ্যাপ সম্বন্ধে জেনে নেওয়া দরকার এবং অবশ্যই তার রিভিউ পড়া দরকার। কোন অ্যাপ সম্বন্ধে কিছু না জেনে তা ডাউনলোড করা উচিত নয় ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর