মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Snake Bite: সকালে পুজোর ফুল তুলতে গিয়েছিল কিশোরী, তারপর…! বাবার চোখের সামনে মেয়ের যা পরিণতি হল!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


Last Updated:

Snake Bite: প্রতিদিনের মতো সকালে পুজোর ফুল তুলতে গিয়েছিল কিশোরী। কিন্তু তখনই ঘটলো চরম অঘটন। ডান পায়ে ছোবল মারল বিষধর। যন্ত্রণায় ছটপট করতে লাগলো সে। তারপর? কী করলো তাঁর বাবা? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার মেয়েকে বাঁচান।

প্রতিদিনের মতো পুজোর ফুল তুলতে গিয়েছিল মেয়ে, নেমে এলো চরম পরিনতিপ্রতিদিনের মতো পুজোর ফুল তুলতে গিয়েছিল মেয়ে, নেমে এলো চরম পরিনতি
প্রতিদিনের মতো পুজোর ফুল তুলতে গিয়েছিল মেয়ে, নেমে এলো চরম পরিনতি

কালনাঃ প্রতিদিনের মতো সকালে পুজোর ফুল তুলতে গিয়েছিল কিশোরী। কিন্তু তখনই ঘটলো চরম অঘটন। ডান পায়ে ছোবল মারল বিষধর। যন্ত্রণায় ছটপট করতে লাগলো সে। তারপর? কী করলো তাঁর বাবা? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার মেয়েকে বাঁচান। বাবার কাতর আর্তনাদ শুনলেন সকলেই। দ্রুততার সঙ্গে শুরু হল চিকিৎসা। সকালে ফুল তুলতে গিয়ে ডান পায়ে বিষধর সাপ গোখরোর ছোবল খেয়েছিল ওই কিশোরী। গুরুতর অসুস্থ মেয়েকে নিয়ে ধরে কালনা সুপার স্পেশ‍‍্যালিটি হসপিটালের জরুরি বিভাগে হাজির হয়েছিলেন বাবা। ধরে এনেছিলেন গোখরো সাপটিকেও।

আরও পড়ুনঃ ‘রাতের পর রাত শাহিদ…‘ অবশেষে সামনে এল শাহিদ-কারিনার বিচ্ছেদের আসল কারণ! চমকে উঠে ‘সত‍্য’

কিন্তু শত চেষ্টা করেও বালিকাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। কালনা হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় মৃত্যু হয় তাঁর। কান্নায় ভেঙে পড়েন মৃতার বাবা ও আত্মীয়রা। প্রতিদিনের মতো রবিবার সকালে ফুল তুলতে গিয়েছিলো মেমারি থানা এলাকার বিরে পলতা গ্রামের বছর তেরোর রিঙ্কু ক্ষেত্রপাল। হঠাৎ তাঁর ডান পা জড়িয়ে ধরে বিষধর গোখরো সাপ। বুঝে ওঠার আগেই কয়েকটি ছোবল মারে। রিঙ্কুর চিৎকারে ছুটে আসেন আশপাশের সকলে। তাঁকে উদ্ধার করে তারা। যাতে শরীরে বিষ না ছড়িয়ে পড়ে তা নিশ্চিত করতে ওই কিশোরীর ডান পায়ে পর পর শক্ত করে দুটি বাঁধন দেওয়া হয়। তার মাঝে সাপটিকে ধরে বালতির ভেতরে বন্দি করে ওই কিশোরীর বাবা।

আরও পড়ুনঃ কিছুতেই লম্বা হচ্ছে না বাচ্চা? হা-হুতাশ ছাড়ুন, এই ৫ খাবারেই তরতরিয়ে ‘তালগাছ’ হবে বাচ্চা, খাওনোর নিয়ম জানুন চটপট

এরপর তিনি ও মেয়েকে নিয়ে তড়িঘড়ি কালনা সুপার স্পেশালিটি হসপিটালে হাজির হন। মেয়েকে কোলে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসকের কাছে মেয়েকে বাঁচানোর জন্যে করুন আবেদন করেন রিঙ্কুর বাবা। তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা। কিন্তু অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত রিঙ্কুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রিঙ্কুর মা ও বাবা। রিঙ্কুর বাবা নয়ন ক্ষেত্রপাল কাঁদতে কাঁদতে বলেন, ‘অনেক আশা নিয়ে হাসপাতালে মেয়েকে নিয়ে এসেছিলাম। আশা ছিল, মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মেয়েটা চলে গেল।’

Next Article

Snake: ‘ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান’, কোলে মেয়ে, বালতিতে বিষধর সাপ! শেষরক্ষা হল না মেমারিতে, কারণ কোন সাপ কামড়েছিল জানেন? অবাক হয়ে যাবেন শুনে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর