*রুটির দোকানে যে লম্বা লাইন পড়ে, তার থেকেই হাড়ে-মজ্জায় মালুম হয় যে কাজটা সহজ নয়! সত্যি বলতে কী, রান্না করাটাই সহজ বিষয় নয়, কিছু কিছু রোজকার পদ আবার এমনও আছে যা একটু এদিক কী ওদিক হলেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়। যেমন, ভাত বেশি গলে যাওয়া, ঝরঝরে না থাকা। ঠিক তেমনই সাধারণ এক সমস্যা হল রুটি নরম না হওয়া। হলেও সেঁকে রাখার একটু পরেই চামড়ার মতো শক্ত হয়ে যাওয়া। দেখে নেওয়া যাক প্রতিবারেই কীভাবে নরম, তুলতুলে রুটি বানাতে হয়।