মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

South 24 Parganas Crime News: জোর করে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী অটোচালকhouswife allegedly tortured by auto driver at gunpoint from neighbourhood in south 24 parganas

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

South 24 Parganas Crime News: নির্যাতিতার অভিযোগ, তিনি দরজা খুলতেই গৃহবধূকে ঘরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত অটোচালক। ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

সমীর মণ্ডল, বজবজ: নোদাখালি থানা এলাকার কাশীপুর আলমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চণ্ডীপুরে ধর্ষিতা গৃহবধূ। অভিযোগ প্রতিবেশী অটোচালক যুবকের বিরুদ্ধে। নির্যাতিত গৃহবধূ এবং তার পরিবারের লোকজনের অভিযোগ, বেশ কয়েক মাস আগে গৃহবধূর বাপের বাড়ির এক আত্মীয়কে অটো করে ছেড়ে দিয়ে আসার কথা বলা হয় অভিযুক্তকে। তারপর অটো ভাড়া দিতে চাইলে, সেটা নেয়নি অভিযুক্ত। এরপরই ফোন করে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত। অভিযোগ, কোনও উত্তর না দেওয়ায় এরপর একদিন রাতে গৃহবধূর স্বামী না থাকার সুযোগে গৃহবধূর ঘরে মদ্যপ অবস্থায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দরজা খোলার কথা বলে।

নির্যাতিতার অভিযোগ, তিনি দরজা খুলতেই গৃহবধূকে ঘরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত অটোচালক। ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই নানা সময় গৃহবধূকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার ভয় দেখাত অভিযুক্ত। এরপর গৃহবধূর স্বামী অভিযুক্তের বাড়িতে কথা বলতে যায় মীমাংসার জন্য। তারপর সেইদিন অভিযুক্ত গৃহবধূর স্বামীকে ফোন করে গালিগালাজ করে অকথ্য ভাষায়। পরিবারের লোকজনের আরও অভিযোগ, ওই অভিযুক্ত যুবক এলাকায় প্রভাবশালী।

আরও পড়ুন : সাগর ও নামখানার ভূমির চরিত্র বুঝতে এবার হবে সমীক্ষা 

অবশেষে প্রভাবশালী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা গৃহবধূ। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে নোদাখালি থানার পুলিশ অভিযুক্ত মেহেদী হাসান মণ্ডলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে ২৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবার। সূত্র মারফত খবর, আদালত থেকে ফেরার পরও নির্যাতিতা গৃহবধূ এবং তার স্বামীকে প্রাণনাশ ও এলাকা ছাড়া করে দেওয়ার হুমকি দিয়েছে অভিযুক্তের পরিবারের।

Next Article

Hooghly News: ঐতিহাসিক স্কুলের ভেঙে পড়ছে ছাদের পলেস্তেরা! আতঙ্কে ক্লাস করছে পড়ুয়ারা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর