মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

South 24 Parganas News: সমুদ্রে মাছ ধরার নিয়মে বদল! জালে লাগাতে হবে এক ডিভাইস, শুনেই সংশয়ে মৎস্যজীবীরা | special device use net while fishing in sea

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১০৩ সময় দেখুন


Last Updated:

সমুদ্রে মাছ ধরার সময় জালে নতুন ধরনের একটি ডিভাইস লাগাতে হবে

X

সমুদ্রে

সমুদ্রে জাল ফেলে ধরা হচ্ছে মাছ

দক্ষিণ ২৪ পরগনা: জালে কচ্ছপ আটকানো রুখতে এবার মাছ ধরতে গেলে জালে বসাতে হবে ডিভাইস। সম্প্রতি মৎস্যজীবীদের নিয়ে এই ডিভাইস কীভাবে কাজ করে তা হাতে কলমে দেখান হয়েছে। কিন্তু তারপরেও এর ব্যবহার কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনগুলি।

এর আগে দেখা গিয়েছিল চিংড়ি ধরতে গিয়ে জালে কচ্ছপ উঠছিল। এরপরই আন্তর্জাতিকভাবে জানানো হয় সমুদ্র থেকে চিংড়ি তোলার সময় বিশেষ ব্যবস্থা রাখতে হবে জালে। এতে মৎস্যজীবীর জালে শুধু চিংড়ি ও অন্যান্য মাছ পড়বে, কচ্ছপ নয়। ইতিমধ্যেই ছাঁকনির মত ডিভাইস জালে ইনস্টল করা শুরু হয়েছে। কিন্তু এই ডিভাইস থেকে শুধু কচ্ছপ বের হয়ে যাবে মাছ যাবে না এমন গ্যারান্টি কোথায় তার নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু! এবার পুলিশের পদক্ষেপ চমকে দেওয়ার মতই

এনিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন, এই ডিভাইস নিয়ে আরও আলোচনা ও ব্যবহারিক প্রয়োগের প্রয়োজন রয়েছে। এই ডিভাইস থেকে মাছ বের হয়ে যাচ্ছে নাকি সেটাও দেখতে হবে। তা না হলে মৎস্যজীবীদের ক্ষতি হবে‌।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এত ক্ষতি সামলানো যাবে না বলে মত তাদের। তবে ডিভাইস যখন এসেছে সেই ডিভাইস নিয়ে পরীক্ষামূলক কাজ করা যেতে পারে বলে মত তাদের। এই ডিভাইস ব্যবহার করেই এবছর বোঝা যাবে ঠিক কি ঘটনা ঘটছে মাছ ধরার ক্ষেত্রে।

নবাব মল্লিক

Next Article

GI Chanabara Sweet: জিআই তকমা পেল মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি ছানাবড়া



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর