Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: আশপাশের গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এই গ্রামে ছিল না কোন স্কুল। এখানকার ছেলেমেয়েদের শিক্ষা ক্ষেত্রেও অনেক পিছিয়ে পড়তে হচ্ছিল। আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি শিক্ষা, একজন ভাল নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার বিকল্প নেই। সেই কথা মাথায় রেখে গ্রামে প্রথম চালু হল প্রাইমারি স্কুল। যেভাবে রাজ্যজুড়ে একের পর এক প্রাথমিক স্কুল বন্ধের মুখে। তার মধ্যেই নতুন একটি সরকারি প্রাথমিক স্কুল শুরু হল বারুইপুরের নবগ্রাম পঞ্চায়েতের কদমপুরে।
প্রশাসন সূত্রে খবর, ২০১৩ সালে স্কুলটি অনুমোদন পায়। ভবন তৈরির কাজও শুরু হয়ে যায়। তারপর নানা কারণে স্কুল শুরু হয়নি। অবশেষে নতুন বছরে স্কুলটি চালু হল। চলতি শিক্ষাবর্ষে থেকেই স্কুলের পঠনপাঠন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বেশ কিছু পড়ুয়া ভর্তি হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। অন্য স্কুল থেকে একজন শিক্ষককে এনে আপাতত এই স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্র স্থায়ী শিক্ষক নিয়োগ করার কথা জানানো হয়েছে। চালু করে দেওয়া হবে মিড ডে মিলও। এলাকায় স্কুল চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল! ছুটে এল এলাকাবাসী… তারপর যা জানা গেল! তাজ্জব বনে যাবেন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীদের দাবি ছিল এলাকায় একটা সরকারি প্রাথমিক স্কুলের। কারণ গ্রামের পড়ুয়াদের স্কুলে পড়াশোনা করার জন্য যেতে হত নিজের গ্রাম থেকে অন্য গ্রামে আর যার জন্য সমস্যায় পড়তে হচ্ছিল এই সমস্ত এলাকার শিশুদের। তাই নিজের গ্রামে স্কুল চালু হওয়াতে খুশি পড়ুয়ারাও।
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 06, 2025 3:30 PM IST