শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩ শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, তেহরান জানাল কিছুই ‘চূড়ান্ত’ নয় রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ Shock for Japan as captain Wataru Endo withdraws from World Cup squad and retires from international football after injury blow | Football News এবারের বাজেট বাস্তবতাবিবর্জিত-উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম

South 24 Parganas News: ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চারচাকা গাড়ির! দুমড়ে মুচড়ে সব শেষ! ফের বাসন্তি হাইওয়েতে প্রাণ গেল তরতাজা যুবকের | china van four wheeler collision in south 24 parganas basanti highway van driver expired | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ সময় দেখুন


Last Updated:

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতাগামী একটি স্করপিও গাড়ি ও ঘটকপুকুরগামী একটি ইঞ্জিন ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

পথ দুর্ঘটনাপথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা

বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা, কল্যাণ মন্ডল: আবারও রক্তাক্ত বাসন্তি হাইওয়ে। বারবার দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। কয়েকদিন আগেই ভাঙড়ের বামনঘাটায় বিধায়ক শওকত মোল্লার দেহরক্ষীদের পাইলট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। সেই শোক এখনও কাটেনি, এরই মধ্যে ফের একই ছবি ধরা দিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।

শনিবার সন্ধ্যায় ভাঙড় এক নম্বর ব্লকের নলমুড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতাগামী একটি স্করপিও গাড়ি ও ঘটকপুকুরগামী একটি ইঞ্জিন ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে এলাকায় মুহূর্তে ছুটে আসেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ। ইঞ্জিন ভ্যানের চালককে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম তোয়েব আলী মোল্লা। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

আর বারবার এইভাবে দুর্ঘটনা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এখন বাসন্তি হাইওয়ে যেন এলাকার বাসিন্দাদের কাছে সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা দাবি করছেন, বারবার এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চারচাকা গাড়ির! দুমড়ে মুচড়ে সব শেষ! ফের বাসন্তি হাইওয়েতে প্রাণ গেল তরতাজা যুবকের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom