মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

South 24 Parganas News: মাত্র ৬২ দিনে যা হল পশ্চিমবঙ্গে, নজিরবিহীন! গোটা দেশও এবার এই পথেই হাঁটবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ সময় দেখুন


Last Updated:

South 24 Parganas News: শুক্রবার ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

X

গ্রামের

গ্রামের প্রতিবাদের সেই ছবি

দক্ষিণ ২৪ পরগনা: ৬২দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কৃপাখালি এলাকায় বছর ন’য়েকের এক বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় ধৃত মোস্তাকিন সর্দারকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় দোষী সব্যস্ত করেন। শুক্রবার ধর্ষণ ও খুনের দায়ে মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

ঘটনার ৬২ দিনের মাথায় এই রায় দেওয়া হল ভারতীয় ন্যায় সংহিতার ১০৩, ৬৬ ধারা ও পকসো ৬ ধারায়। মৃত্যুদণ্ড দেওয়া হয় মোস্তাকিন সরদারকে। দু’মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন কৃপাখালির গ্রামবাসীরা ও নির্যাতিতার বাবা-মা।

আরও পড়ুন: মুখেই বড় কথা! ফের ভারতের থেকে ‘সাহায্য’ পেল বাংলাদেশ! এবার যা গেল ওপারে, শুনে চমকে উঠবেন কিন্তু

পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ বরাবরই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছিলেন। এলাকায় বেশ কয়েকদিন ধরে ফাঁসির দাবিতে প্রতিবাদ করতে দেখা গেছে গ্রামবাসীদের। এমন কি দেহ আটকেও প্রতিবাদ সামিল হয়েছেন গ্রামের বাসিন্দারা। আর এই রায়ে পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা আনন্দিত। কারণ প্রকৃত দোষীর ফাঁসির সাজা হয়েছে।

গত ৪ অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল ওই বালিকা। সেই সময়েই মোস্তাকিন তাকে সাইকেলে তুলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে খুনও করে সে। নাবালিকা নির্যাতিতার বাবা মা বলেন, ”আমরা অত্যন্ত খুশি। প্রশাসনের উপর আমাদের আস্থা ছিল। সঠিক বিচার আমরা পাব। এখন দেখার বিষয় কবে তার ফাঁসি হয়, যতদিন না ফাঁসি হয় আমার মেয়ের আত্মা শান্তি পাবে না।”

—-সুমন সাহা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর