মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

South 24 Parganas News: হালুম করে ধান ক্ষেত থেকে ঝাঁপ! আবারও বাঘে-মানুষে লড়াই, পুরো গল্প শুনলে আঁতকে উঠবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


Last Updated:

বাঘ তাড়াতে গিয়ে বাঘের আক্রমণে জখম এক বনকর্মী

বাঘ তাড়াচ্ছেন বনকর্মীরাবাঘ তাড়াচ্ছেন বনকর্মীরা
বাঘ তাড়াচ্ছেন বনকর্মীরা

কুলতলী: বাঘ তাড়াতে গিয়ে বাঘের আক্রমণে জখম এক বনকর্মী, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোমবার দক্ষিণ ২৪ পরগনা কুলতলির মৈপীঠ এলাকায়। বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে। গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানক্ষেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। খবর পেয়েই সেখানে গিয়েছিলের বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কর্মীরা। জানানো হয়েছিল মৈপীঠ উপকূল থানাতেও। বাঘটি যাতে কোনভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতে নগেনাবাদ নয় নম্বর মুলার জেটি ঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়াও হয়েছিল। এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশপাশেই রয়েছে বাঘ। সেই মত বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যেরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন।

আরও পড়ুন: মাথায় বাক্স-তোরঙ্গ, সঙ্গে সব বই-খাতা, দলে দলে মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়ল মৌসুনি দ্বীপ, এ কী সর্বনাশ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয় সূত্রে খবর, সেই সময়েই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের উপর বাঘটি হামলা চালায়। কামড়ে ধরে তাঁর ঘাড়। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের আধিকারিক নিশা গোস্বামী জানান, “গতকাল বন দফতরের কাছে খবর আসে কুলতলী এলাকায় লোকালয়ে বাঘ ঢুকেছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বাঘটিকে তাড়ানোর ব্যবস্থা করে সেই সময় অতর্কিতভাবে এক বন কর্মীকে বাঘ হামলা করে আহত বনকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

সুমন সাহা

Next Article

Madhyamik Exam 2025: যেন মা আর মাধ্যমিকের লড়াই! পরীক্ষা শুরুর দিনই প্রসব যন্ত্রণা ছাত্রীর! যা ঘটল, শিউরে উঠবেন শুনে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর