মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

SSC Audio Clip: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের পদক্ষেপ, ১২ জুন শুনানি SSC Recruitment Scam CBI Collects Voice Samples of Five group C problem investigation will take new dimension

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালতের অনুমতি পেয়েছে। শুনানি ১২ জুন।

SSC গ্রুপ সি মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে উদ্যোগী CBI, পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নয়া মোড়!SSC গ্রুপ সি মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে উদ্যোগী CBI, পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নয়া মোড়!
SSC গ্রুপ সি মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে উদ্যোগী CBI, পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নয়া মোড়!

এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। সূত্রের খবর, সম্প্রতি তদন্তের সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অডিও ক্লিপ হাতে এসেছে তদন্তকারীদের। সেই ক্লিপে পাঁচজনের কথোপকথনের সূত্রে এবার ওই পাঁচ ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং আগামী ১২ জুন তারিখে শুনানির দিন ধার্য করা হয়েছে।

সিবিআইয়ের দাবি, এই পাঁচজনের কথোপকথন রয়েছে বাজেয়াপ্ত অডিও ক্লিপে। ফলে তদন্তের স্বার্থে তাঁদের গলার স্বর পরীক্ষার প্রয়োজন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—

  • এসএসসি-র প্রাক্তন সচিব সুবীরেশ ভট্টাচার্য,
  • এসএসসি অফিসার পর্ণা বসু ও সমরজিৎ আচার্য,
  • ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা নাইসারের দুই কর্মী পঙ্কজ বানশাল ও নীলাদ্রি সাহা।
  • জানা গিয়েছে, এই পাঁচজনের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য এখনও জেল হেফাজতে রয়েছেন। নাইসারের কর্মী নীলাদ্রি সাহা জামিনে মুক্ত। বাকি দুই এসএসসি আধিকারিক পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছে সিবিআই।

    তদন্তে এই অডিও ক্লিপ বড় হাতিয়ার হতে পারে বলেই মনে করছে সিবিআই। তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এবার আদালতের অনুমতি নিয়ে কণ্ঠস্বরের ফরেনসিক নমুনা সংগ্রহের প্রস্তুতি শুরু। ১২ জুনের শুনানির দিকেই এখন নজর তদন্তকারীদের।

    Generated image
    বাংলা খবর/ খবর/কলকাতা/

    SSC গ্রুপ সি মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে উদ্যোগী CBI, পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নয়া মোড়!



    Source link

    অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

    এই বিভাগের আরও খবর