মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Success Story: বর্ধমানের ইধা সাইবেরিয়ার ওড়ালেন ভারতের পতাকা, ব্রোঞ্জ জিতলেন ওয়ার্ল্ড স্কুল কমব্যাট স্পোর্টসে | Success Story: Bardhaman Idha Chakraborty creates history by winning bronze in Siberia in world school combat games 2025

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


Last Updated:

Success Story: বিশ্বমঞ্চে বাংলার গর্ব, সাইবেরিয়ায় ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ল বর্ধমানের ইধা চক্রবর্তী

X

ইধা 

ইধা 

পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে ফের দেশের মুখ উজ্জ্বল করল বাংলার এক কন্যা। পূর্ব বর্ধমানের বাসিন্দা ইধা চক্রবর্তী। বর্তমানে সে অষ্টম শ্রেণির ছাত্রী। ইধা রাশিয়ার সাইবেরিয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস ২০২৫’-এ অনূর্ধ্ব-১৫ বিভাগের ক্যারাটে প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ২২টি দেশের ৪৪ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ইধা। ‘ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র প্রতিনিধি হিসেবে প্রথমবারের মত আন্তর্জাতিক আসরে অংশ নিয়েই নজর কাড়ল ইধা।

সাহস, দক্ষতা ও আত্মবিশ্বাসের মেলবন্ধনে গড়া তার এই সাফল্য আজ দেশের গর্ব হয়ে উঠেছে। তার অসাধারণ পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে এবং গোটা দেশের ক্রীড়া জগতের কাছে সে এখন এক অনুপ্রেরণার নাম। ইধা এই প্রসঙ্গে জানিয়েছে, আমি খুবই খুশি এবং আনন্দিত। তবে আমার কোচেরা সাহায্য না করলে এই সাফল্য আসত না।ইধার এই সাফল্যে আনন্দে ভাসছে তার পরিবার। তার বাবা শাশ্বত চক্রবর্তী, পেশায় একজন ব্যবসায়ী, তিনিও মেয়ের এই কৃতিত্বে ভীষণ গর্বিত। পরিবারের সদস্যদের মতে, ইধার এই সাফল্য হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও অধ্যবসায়।

আরও পড়ুন – Match Fixing Scare Over IPL 2025: ম্যাচ ফিক্সিয়ের কালো ছায়া, ফের র‍্যাডারে রাজস্থান রয়্যালস, কোন ম্যাচ ঘিরে কেন সন্দেহ জেনে নিন সবটা

গত বছর সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের পর চলতি বছরে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ আয়োজিত প্রতিযোগিতায় সোনা জেতে ইধা। সেই জয়ই তার আন্তর্জাতিক যাত্রার দরজা খুলে দেয়।ইধার কোচ সন্দীপ ঘোষ বলেন, ইধা খুবই প্রতিভাবান এবং পরিশ্রমী একজন অ্যাথলিট। আমরা অনেক দিন ধরে ওকে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছিলাম। আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ জেতা নিঃসন্দেহে এক বিশাল গর্বের বিষয়।

ইধার এই জয় এখন রাজ্যের অন্যান্য উঠতি প্রতিভাদের জন্য এক বড় প্রেরণা। ক্রীড়ামহল মনে করছে, ইধার এই কাহিনি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে জয় ছিনিয়ে আনা যে বয়সের বাধা মানে না, ইধা তার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার এই মেয়ে সত্যিই আজ গর্বের এক নাম।

Banowarilal Chowdhary

বাংলা খবর/ খবর/খেলা/

Success Story: বর্ধমানের ইধা সাইবেরিয়ার ওড়ালেন ভারতের পতাকা, ব্রোঞ্জ জিতলেন ওয়ার্ল্ড স্কুল কমব্যাট স্পোর্টসে

Next Article

১৮ হাজার টাকা ছিল মাসে স্যালারি, রাতে এল বন্ধুর ফোন, অ্যাকাউন্টে ৪ কোটি!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর