মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Sugarcane Cultivation: আখ চাষ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন বসিরহাটের কৃষকরা | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন


Last Updated:

বসিরহাটের হাবাসপুর, লক্ষণকাটি, হিজলা সহ বিভিন্ন গ্রামের কৃষকরা এখন চিরাচরিত চাষ পদ্ধতি থেকে সরে এসে আখ চাষে মন দিচ্ছেন। ববর্তমানে এই অঞ্চলে প্রায় সারা বছর আখ চাষ হচ্ছে

+

লাভবান

লাভবান হচ্ছেন

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: আখ চাষে নতুন দিগন্ত, বসিরহাটে কৃষিতে বিপ্লবের হাওয়া। একসময় উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার গ্রামগুলোতে আখ চাষের তেমন দেখা মিলত না। এখানকার কৃষি কাজের মূল ভরসা ছিল ধান ও কয়েকটি সীমিত মরশুমি ফসল। কিন্তু সময় বদলেছে। আজ আখ চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা।

বসিরহাটের হাবাসপুর, লক্ষণকাটি, হিজলা সহ বিভিন্ন গ্রামের কৃষকরা এখন চিরাচরিত চাষপদ্ধতি থেকে সরে এসে আখ চাষে মন দিচ্ছেন। ববর্তমানে এই অঞ্চলে প্রায় সারা বছর আখ চাষ হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, ধান চাষে এখন আর সেভাবে লাভ হয় না। সেখানে আখ চাষ তুলনামূলকভাবে বেশি লাভজনক ও চাহিদাসম্পন্ন। ফলে চাষ করে দিনের শেষে দুটো পয়সার মুখ দেখতে পারছেন।

চিরাচরিত ধান চাষের পরিবর্তে আখ চাষের কতগুলি সুবিধাও আছে। আখ চাষের জন্য কম জমি ও সেচের সুবিধা প্রয়োজন হয়। অন্যদিকে বাজারে ভাল দাম পাওয়া যায়। অর্থাৎ তুলনায় কম খরচ এবং বেশি চাহিদার হাত ধরে এই বসিরহাটের কৃষকরা আখ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কৃষি বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই পরিবর্তন ভবিষ্যতে বসিরহাটকে জেলার অন্যতম আখ উৎপাদন কেন্দ্রে পরিণত করবে। কৃষকদের দাবি, সরকারি সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তির সহজলভ্যতা পেলে উৎপাদন আরও বহুগুণে বাড়ানো সম্ভব। স্থানীয়রা বলছেন, এই চাষের মাধ্যমে শুধু অর্থনৈতিক উন্নয়ন‌ই নয়, গ্রামে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। ফলে যুব সম্প্রদায়ের অনেকে আবার কৃষির কাজের দিকে ফিরছেন। বিশেষজ্ঞদের মতে, আখ ভিত্তিক ক্ষুদ্র শিল্প গড়ে উঠলে এই অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর