Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: একদা যেখানে কান পাতলেই শোনা যেত রাজনৈতিক হানা হানি, অভাব-অনটন যাদের ছিল নিত্যদিনের সঙ্গী। কখনও বা এই এলাকার জনজাতিরা- তাদের পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যেতে হত সুন্দরবনের গহীন অরণ্যে, কখনও বা বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়। কখনও বা নদীখাড়ি খাল বিল নালায়। কোন সময় হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে থেকে প্রতিরোধ গড়তে, কিম্বা কুমিরের কামড় থেকে রক্ষা পেতে কখনও বা মানুষরূপী হায়না থেকে নিজেকে বাঁচতে সংগ্রাম করতে হয় তাদের।
একাধিক প্রতিকূলতা সামলে সেখান থেকে ফিরে আসা মানুষজনের আর্থসামাজিক উন্নতি সাধনে যেমন তারা প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছে। আজ তাদের সন্তানরা সুন্দরবনের কৃষ্টি সংস্কৃতি বিশ্বের দুয়ারে তুলে ধরতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। মৈপিঠ কোস্টাল থানার ভুবনেশ্বরীর শিববাড়ি তথা ফুটবল খেলার মাঠ সংলগ্ন বনদ্বীপ আর্ট সেন্টার, যাদের নাম না বললেই নয়, দীপাঞ্জন রয়, প্রলয় সামন্ত, তুফান পাল, দেবাশীষ পয়ড়া, পরিমল বারিক, মনিদ্বীপ রায়, অর্ণব মাইতি এদের অক্লান্ত পরিশ্রমের ফসল। এমনই মনমুগ্ধকর চিত্র প্রদর্শনী যা মূলত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দেখা মেলা ভার।
আরও পড়ুন: গলি মানেই অটো! রাস্তা পারাপার মানে নরকযন্ত্রণা! জয়নগর-মজিলপুরে পুলিশকে জানিয়েও কিছু হচ্ছে না
মূলত প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় মাথা গোঁজার সম্বলটুকু কেড়ে নেয়। কখনও বা আইলা, আমফান, ফনি, বুলবুল, যশের মত প্রলয় তাদের সর্বস্বান্ত করে। নদী তীরবর্তী এলাকায় এক চিলতে মাটির বাড়ি কখনও বা নদী বাঁধ ভেঙে লবণাক্ত জল চাষের জমি উপর দিয়ে প্লাবিত হওয়ার ফলে চাষের দফারফা, এর ফলে পরিযায়ী শ্রমিক হতে হয় তাদের। আজ এই এলাকার ছাত্রছাত্রীরা নজির গড়তে চলেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রত্যুষ গিরি অর্ণব ঘোড়ুই সাগর দাসের কথায়, “এমন সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এলাকা দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে উন্নতমানের আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারে তার সমস্ত ব্যবস্থা এই সংগঠন করে থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী এবং সুদক্ষ যাদের হাতের আঁকা তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করে এই ক্লাব সংগঠন।”
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 24, 2025 4:19 PM IST
Next Article
Tiger: মুর্শিদাবাদে বাঘ বেরিয়েছে? আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় মানুষদের! জানা গেল…