মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Sunita Williams: ২৮৬ দিন মহাকাশে ‘আটকে’ ছিলেন দিদি সুনীতা উইলিয়ামস, কীভাবে কেটেছিল এতগুলো দিন, জানাল পরিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন


Last Updated:

ভারতে সুনীতার পারিবারিক বাড়ি গুজরাতের ঝুলাসান গ্রামে৷ এদিন সকালে সুনীতার নিরাপদ অবতরণের পরে সেখানে শুরু হয়ে যায় খুশির উৎসব৷

News18News18
News18

নয়াদিল্লি: দিদি সুনীতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ গবেষণাকেন্দ্রে ‘আটকে’ ছিলেন ২৮৬ দিন ধরে৷ তাঁদের পৃথিবীতে ফেরার দিন নানা প্রযুক্তিগত কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল৷ অবশেষে, ভারতীয় সময় বুধবার ভোরে পৃথিবীর মাটিতে পা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই নভোচর৷ দিদির পৃথিবীতে অবতরণের পরেই এ নিয়ে ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন সুনীতা উইলিয়ামসের বোন ফাল্গুনী পাণ্ড্য৷

বুধবার একটি মন্দিরে প্রার্থনা করতে গিয়ে ফাল্গুনী সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি ঈশ্বরের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি যে সুনীতা সুস্থ শরীরে ফিরে এসেছে৷ এবারের প্রতীক্ষা যেন বেড়েই চলেছিল৷ আমরা অবশ্য উদ্বিগ্ন ছিলাম না, জানতাম, সব ভাল হবে৷ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যাতে সবকিছু সুস্থভাবে সম্পন্ন হয়৷’’

আরও পড়ুন: মহাকাশে থাকার জন্য কত টাকা পান সুনীতা উইলিয়ামস? এই ৯ মাসের জন্য ওভারটাইম পাবেন? গুগল সার্চ হল দিনভর, উত্তর জানলে…

সুনীতার তুতো ভাই দীনেশভাঅ রাওয়াল বলেন, ‘‘আমরা আজ খুব খুশি৷ সারারাত ধরে আমরা প্রার্থনা করেছি, যাতে ল্যান্ডিং ঠিকঠাক ভাবে বয়৷ শুরুর সেই ৮ দিনের পর থেকে আমাদের দিনগুলো যে কেমন কাটছিল আমরাই জানি৷’’

তিনি বলেন, ‘‘আমরা পরিবারের সকলেই খুব চিন্তায় ছিলাম৷ ওঁর ক্যাপসিউল অবতরণের পরেই স্বস্তি পেয়েছি৷ সুনীতা খুবই সাহসী৷ ও মহাকাশে থাকার সময়ে আমাদের একবার কথা হয়েছিল৷’’

ভারতে সুনীতার পারিবারিক বাড়ি গুজরাতের ঝুলাসান গ্রামে৷ এদিন সকালে সুনীতার নিরাপদ অবতরণের পরে সেখানে শুরু হয়ে যায় খুশির উৎসব৷ মন্দিরে আরতি করেন, পুজো দেন সুনীতার পরিবারের সদস্যেরা৷

আরও পড়ুন: প্যারাস্যুটে ভেসে নামছে সুনীতাদের ক্যাপসিউল, আর অভ্যর্থনা জানাচ্ছে ডলফিনরা! এ যেন সিনেমার সাজানো দৃশ্য, দেখুন নাসার সেই ভিডিও

মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা সূত্রের খবর, ভারতীয় সময় মঙ্গলবার সকাল ১০.৩৫ মিনিটে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি আইএসএস থেকে আনডক করা হয়৷ সেই ‘ড্রাগন’ মহাকাশযানেই ছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরক৷ তারপর একটানা ১৭ ঘণ্টার যাত্রা পৃথিবীতে অবতরণ করলেন সুনীতারা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে যখন সুনীতাদের ক্যাপসিউল নামছে, তখন ঘড়িতে সময় বুধবার ভোর ৩.২৭ মিনিট৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Sunita Williams: ২৮৬ দিন মহাকাশে ‘আটকে’ ছিলেন দিদি সুনীতা উইলিয়ামস, কীভাবে কেটেছিল এতগুলো দিন, জানাল পরিবার

Next Article

Sunita Willaims: ‘যা কথা দিয়েছিলাম, রেখেছি!’- সুনীতারা পৃথিবীতে ফিরতে বার্তা ট্রাম্পের, খোঁচা বাইডেনকেও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর