মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Supreme Court on Divorce Case: বিয়ের ১৮ মাসেই বিচ্ছেদ, স্বামীর থেকে ১২ কোটি টাকা- বিএমডব্লিউ দাবি মহিলার! শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


Last Updated:

১৮ মাস আগে ওই মহিলার বিয়ে হয়৷ কিন্তু তার পরই স্বামী এবং স্ত্রী আলাদা থাকতে শুরু করেন৷ শেষ পর্যন্ত মামলা গড়ায় শীর্ষ আদালতে৷

প্রতীকী ছবি৷ প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

বিয়ের ১৮ মাসের মধ্যেই বিচ্ছেদ৷ তার পর বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন খোরপোষ বাবদ স্বামীর থেকে ১২ কোটি টাকা এবং বিএমডব্লিউ গাড়ি চাইলেন স্ত্রী৷

মহিলার এ হেন দাবি শুনে বিস্ময় প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ স্বামী-স্ত্রীর মধ্যে খোরপোষ সংক্রান্ত এই মামালাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে উঠেছিল৷ স্বামীর থেকে ১২ কোটি টাকা, বিএমডব্লিউ গাড়ি এবং থাকার জন্য একটি বাড়ি দাবি করেছিলেন ওই মহিলা৷

ভরণপোষণ বাবদ মহিলার এই দাবি শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি এত উচ্চশিক্ষিত, অন্যের মুখাপেক্ষী না হয়ে আপনার নিজেরই উপার্জন করে খাওয়া উচিত৷

জানা গিয়েছে, ১৮ মাস আগে ওই মহিলার বিয়ে হয়৷ কিন্তু তার পরই স্বামী এবং স্ত্রী আলাদা থাকতে শুরু করেন৷ শেষ পর্যন্ত মামলা গড়ায় শীর্ষ আদালতে৷

স্বামীর কাছ থেকে মহিলা যা দাবি করেছেন, তা শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত৷ এমবিএ করেছেন৷ বেঙ্গালুরু, হায়দরাবাদে আপনার চাকরির প্রচুর সুযোগ রয়েছে৷ আপনি কেন নিজে চাকরি করছেন না? বিস্মিত প্রধান বিচারপতি আরও বলেন, মাত্র ১৮ মাস আগে আপনার বিয়ে হয়েছে৷ আর এখন আপনি স্বামীর থেকে বিএমডব্লিউ চাইছেন?

নিজের দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে ওই মহিলা আদালতকে জানান, তাঁর স্বামী অত্যন্ত ধনী৷ মহিলার আরও দাবি, তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি করে স্বামীই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন৷

যদিও ওই মহিলাকে প্রধান বিচারপতি জানিয়ে দেন, স্বামীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে আপাতত একটি ফ্ল্যাট পেতে পারেন তিনি৷ কারণ তিনি সক্ষম হলেও নিজে উপার্জন করতে চান না৷

বাংলা খবর/ খবর/দেশ/

Supreme Court on Divorce Case: বিয়ের ১৮ মাসেই বিচ্ছেদ, স্বামীর থেকে ১২ কোটি টাকা- বিএমডব্লিউ দাবি মহিলার! শুনে কী বলল সুপ্রিম কোর্ট?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর