মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Suvendu Adhikari: মহালয়ার আগেই দুর্গাপূজার উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪৬ সময় দেখুন


Last Updated:

মহালয়ার আগেই দুর্গাপূজার উদ্বোধন শুরু করে দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা ‘হিন্দু ধর্ম ও রীতি-নীতির ওপর সরাসরি আঘাত’। 

News18News18
News18

কলকাতা: মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা ‘হিন্দু ধর্ম ও রীতি-নীতির ওপর সরাসরি আঘাত’।

শুভেন্দু কটাক্ষ করে আরও বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করতে চাইছেন এবং জোর করে অসম্পূর্ণ মণ্ডপের উদ্বোধন করছেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “হিন্দু ধর্মের বিষয়ে আমরা শুভেন্দুদের অনেক কিছু শিখিয়ে দেব।”

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীকে তিন হাজারের বেশি পুজোর উদ্বোধন করতে হবে, তাই সময়ের অভাবে তিনি আগেই কিছু মণ্ডপের উদ্বোধন শুরু করেছেন। অন্যদিকে কুণাল ঘোষ স্মরণ করিয়ে দেন, মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের অনুষ্ঠান যখন সম্প্রচারিত হয়, তখনও পিতৃপক্ষই থাকে, দেবীপক্ষ শুরু হয় তার পরে। এছাড়াও, তিনি বলেন, অনেক পুজোর রেকর্ড সংখ্যক আমন্ত্রণ এসেছে এবং পুরুলিয়া, গড়পঞ্চকোটের মতো কিছু জায়গায় পঞ্জিকা মেনেই পূজা ১৬ দিন আগে শুরু হয়েছে। এই বিতর্কে রাজ্যের আসন্ন পুজোতেও রাজনীতি উত্তপ্ত থাকবে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “ওঁর উপর মহাদেবের ভরসা আছে। মমতার উপর ভরসা আছে বলেই তো দেবী দুর্গাকে মহাদেব মর্তে পাঠাচ্ছেন। মা দুর্গার এই জনপ্রিয়তা তৃণমূল দাবি করে তারাই করেছে। মমতাই ভগবান, আর ভগবানই মমতা। উনিই পঞ্জিকার উর্ধে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari: মহালয়ার আগেই দুর্গাপূজার উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর