মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Tasty Dessert: কড়া রসের পাকে ছানার যুগলবন্দিতে তৈরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় রসলাল মিষ্টি আজও স্বাদের রাজাkazi-nazrul-islams-favourite-dessert-still-wins-hearts-in-west-bardhaman-shop

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১০ সময় দেখুন


Last Updated:

Tasty Dessert: এই রসলাল মিষ্টি মূলত তৈরি করা হয় ভাল ছানা দিয়ে সঙ্গে কড়া রসে ফোটানো হয়। কোনও রকম ভেজাল বা রং এর ব্যবহার করা হয় না। সম্পূর্ণ মিষ্টির রং ফুটে ওঠে রসের মধ্যেই।

+

রসলাল

রসলাল মিষ্টি

রিন্টু পাঁজা, আসানসোল :  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে অনেক স্মৃতি নিয়ে জড়িয়ে আছে চুরুলিয়া গ্রাম! কবির জন্মভূমি গ্রাম হিসাবে খ্যাত এই গ্রাম। কিন্তু জানেন কি এই গ্রামেই রয়েছে একটি জনপ্রিয় মিষ্টি! এই মিষ্টি খেতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি এখন জেলার বাইরের মানুষজনও আসছেন।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে যাবেন সেই কবির চুরুলিয়া গ্রামে। এছাড়াও এই মিষ্টি যে দোকানে মিলবে সেটাও জেনে নিন। প্রথমে ট্রেনে বা বাসে আসানসোল আসতে হবে। এর পরে বাসস্ট্যান্ড এসে দোমহনি-চুরুলিয়া রুটের মিনি বাস ধরে সোজা চুরুলিয়া আসতে হবে। এরপরে চুরুলিয়া বাজারে এসে তিন মাথা মোড়ে রয়েছে সাধু সুইটস। এখানেই মিলবে রসলাল মিষ্টি। দেখতে খানিকটা ল্যাংচার মতো। তবে স্বাদ কিন্তু আলাদা। সম্পূর্ণ ছানা দিয়ে কড়া রসে চুবিয়ে তৈরি করা হয় এটি।

সমীর সাধুর প্রসিদ্ধ মিষ্টির দোকান। দোকানের আলমারিতে সারি সারি সাজানো আছে বিভিন্ন মিষ্টি। সেই মিষ্টির মাঝেই আছে রসলাল মিষ্টি। যে মিষ্টি খেতে আসছেন জেলা-সহ জেলার বাইরের মানুষজন। কিন্তু কী আছে এই মিষ্টিতে? বর্ধমানের সীতাভোগ, মিহিদানা সিউড়ির মোরাব্বার মতই চুরুলিয়ার জনপ্রিয় মিষ্টি খেতে জেলার বিভিন্ন প্রান্তের মিষ্টিপ্রেমীরা আসছেন এই দোকানে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Tasty Dessert: কড়া রসের পাকে ছানার যুগলবন্দিতে তৈরি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় রসলাল মিষ্টি আজও স্বাদের রাজা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর