WABetaInfo জানিয়েছে যে, ভয়েস চ্যাট ৩২ জনের কম অংশগ্রহণকারী গ্রুপের জন্য উপলব্ধ নাও হতে পারে। কিন্তু, WhatsApp এই ন্যূনতম অংশগ্রহণকারীর সংখ্যা পরিবর্তন করতে পারে। এছাড়াও, বর্তমানে ফিচারটি বিটা অংশগ্রহণকারীদের জন্য উপলব্ধ বলে মনে করা হচ্ছে। কিন্তু, যেহেতু WhatsApp ব্যাপকভাবে ফিচারটি চালু করছে, তাই আগামী দিনে সকল ইউজার এটি ব্যবহার করতে সক্ষম হতে পারেন।