মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Team India Refuse Handshake With Pakistan After IND vs PAK Asia Cup 2025 Win, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে মাঠে যে কান্ড ঘটল! তা এর আগে কখনও দেখা যায়নি | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ সময় দেখুন


Last Updated:

IND vs PAK: সাম্প্রতিক সময়ে ২২ গজে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি যা হয়, দুবাইতে এশিয়া কাপের গ্রুপ পর্বের সাক্ষাতেই সেই একই ফল হল। ভারতের বোলিং-ব্যাটিং কোনও কিছুরই সামান্যতম মোকাবিলা করতে পারল না পাক দল।

News18News18
News18

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ-পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে একতরফা জয় পেয়েছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১২৭ রান। জবাবে ভারত ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচের সেরা পারফরমার ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের ইনিংসে একমাত্র সাহসী ভূমিকা রাখেন শাহিবজাদা ফারহান, ৪০ রান করেন ৪৪ বলে। তবে বাকিরা হতাশ করেন। শেষদিকে শাহিন আফ্রিদির ঝড়ো ৩৩ রানে পাকিস্তান ১২৫ পেরোতে সক্ষম হয়। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নিয়ে পাক ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

চেজ করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে। অভিষেক শর্মার ১৩ বলে ৩১ এবং তিলক বর্মার স্থির ৩১ রানের ইনিংস ভারতকে মজবুত ভিত দেয়। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এবং সঙ্গী শিবম দুবেকে নিয়ে শান্তভাবে ড্রেসিং রুমে ফিরে যান।

তবে ম্যাচের পর দেখা যায়নি স্বাভাবিক সৌজন্যমূলক আচরণ—দুই দলের মধ্যে করমর্দন বা কথোপকথন হয়নি। এমনকি টসের সময়ও ভারতীয় অধিনায়কের সঙ্গে করমর্দন হয়নি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার। ম্যাচ শেষে ভারতীয় দলের এমন আচরণে অসন্তুষ্ট হন পাকিস্তান কোচ মাইক হেসন, যিনি পরে ভারতীয় ড্রেসিং রুমের কাছেও যান।

ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলেন, “সঠিক সময়ে, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। আমরা আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমি এই জয় ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। আশা করি, তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন এবং আমরা তাদের আরও গর্বিত করার মতো পারফরম্যান্স দিতে পারব, যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি।” মাঠের পারফরম্যান্সে ভারত সফল হলেও ম্যাচ-পরবর্তী আচরণ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচ শেষে মাঠে যে কান্ড ঘটল! তা এর আগে কখনও দেখা যায়নি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর