সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Three Miscreants Arrested: স্বরূপনগরে ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৪ সময় দেখুন


Last Updated:

দীর্ঘদিন ধরে এই তিন দুষ্কৃতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল স্বরূপনগর থানায়। বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। টিপি ঘাট শ্মশান এলাকায় হানা দিয়ে এই তিন সশস্ত্র দুষ্কৃতিকে হাতেনাতে ধরে

ডাকাতির আগেই পুলিশের জালেডাকাতির আগেই পুলিশের জালে
ডাকাতির আগেই পুলিশের জালে

স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা: দীর্ঘদিনের পরিশ্রম ও পরিকল্পনা একদিনেই ভণ্ডুল করে দিল পুলিশ। ডাকাতি করার আগেই হাতেনাতে ধরা পড়ল তিন দুষ্কৃতি। উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনাটি স্বরূপনগরের।

এই ডাকাতির ছক বানচাল করে দুষ্কৃতিদের গ্রেফতার করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ডাকাতির অন্যান্য একাধিক সরঞ্জাম‌ও উদ্ধার হয়েছে। বসিরহাটের স্বরূপনগর থানার টিপি ঘাট এলাকা থেকে এই দুষ্কৃতিদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই তিন দুষ্কৃতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল স্বরূপনগর থানায়। বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। টিপি ঘাট শ্মশান এলাকায় হানা দিয়ে এই তিন সশস্ত্র দুষ্কৃতিকে হাতেনাতে ধরে।

আরও পড়ুন: মশাদের দিন! কীভাবে সেলিব্রেট করা হল দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বিথারির বাসিন্দা মনিরুল সরদার, হাকিমপুরের বাসিন্দা সৌরভ দালাল ও দিয়ারা গ্রামের বাসিন্দা আমিনুল মোল্লা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি রড ও একটি হাতুড়ি। পুলিশি জেরায় তারা ডাকাতি করার পরিকল্পনার কথা স্বীকার করে। ধৃত তিন দুষ্কৃতিকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: দিনটা স্রেফ সুন্দরবনের! বাকিটা জানতে দেখুন

উল্লেখ্য, একই রকমভাবে চন্দননগরেও ডাকাতির ছক ভেস্তে দিয়েছে পুলিশ। সেখানে টানা তিন মাস ধরে রেকি করে গোটা ছক সাজিয়েছিল চার সদস্যের এক ডাকাত দল। তাদের লক্ষ্য ছিল শহরের সোনার দোকানগুলিতে হানা দেওয়া। কিন্তু তার আগেই পুলিশ হাতেনাতে ধরে ফেলে ডাকাতদের।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom