সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে। সেই সঙ্গে বজ্র-বিদ্যুত সহ দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। Photo- Representative