শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Tilpara Barrage: পুজোর মুখে স্বস্তি! তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে বড় আপডেট দিল সেচ দফতর, মিলল কজওয়ে নির্মাণের অনুমতিও | Birbhum Tilpara Barrage Big Update West Bengal Irrigation Department gives green signal for causeway construction | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


Last Updated:

Tilpara Barrage: সেচ দফতরের ছাড়পত্র মেলায় তিলপাড়া জলাধারের পাশে নতুন কজওয়ে নির্মাণের কাজও দ্রুত শুরু হবে। প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই কজওয়ে।

বীরভূমের তিলপাড়া ব্যারেজ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সেচ দফতরবীরভূমের তিলপাড়া ব্যারেজ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সেচ দফতর
বীরভূমের তিলপাড়া ব্যারেজ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সেচ দফতর

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূম জেলার পণ্যবাহী ট্রাক মালিকদের বড় স্বস্তি দিল জেলা প্রশাসন। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে তিলপাড়া ব্যারেজের উপরের রাস্তা দিয়ে খালি ট্রাক ও ডাম্পার চলাচলের ছাড়পত্র জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। পাশাপাশি তিলপাড়া ব্যারেজের ডাউন স্ট্রিমে ভারী যান চলাচলের উপযোগী কজওয়ে নির্মাণেরও অনুমোদন দিয়েছে রাজ্য সেচ দফতর।

জেলাশাসক বিধান রায় জানান, খালি ট্রাক ও ডাম্পার চলাচলের ক্ষেত্রে গতিবেগের ঊর্ধ্বসীমা ঘণ্টায় ১০ কিলোমিটার রাখা হয়েছে। ব্যারেজের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ব্যারেজের ডিভাইডারে ফাটল ধরা পড়ায় ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছিল। এর ফলে বিকল্প সিউড়ি-সাঁইথিয়া রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছিল, যা নিয়ে নাকাল ছিলেন সাধারণ মানুষ ও পরিবহণ ব্যবসায়ীরা।

বীরভূমের তিলপাড়া ব্যারেজ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সেচ দফতর

বীরভূমের তিলপাড়া ব্যারেজ

বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাশ আহমেদ জানান, ‘তিলপাড়ার রাস্তাটি বন্ধ থাকায় আমরা একটিমাত্র বিকল্প রাস্তায় নির্ভর করছিলাম। প্রশাসনের নতুন সিদ্ধান্তে খালি ট্রাক চলাচলের অনুমতি মেলায় অনেকটাই স্বস্তি পেয়েছি’।

বীরভূমের তিলপাড়া ব্যারেজ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সেচ দফতর

বীরভূমের তিলপাড়া ব্যারেজ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি আরও জানান, সেচ দফতরের ছাড়পত্র মেলায় তিলপাড়া জলাধারের পাশে নতুন কজওয়ে নির্মাণের কাজও দ্রুত শুরু হবে। প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই কজওয়ে। যার সমস্ত খরচ বহন করবে জেলা ট্রাক মালিক সমিতি। আহমেদ স্পষ্ট করেছেন, ‘কজওয়ে ব্যবহার করতে কোনও টোল বা অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। ট্রাক মালিকরা নিজেদের চাঁদার টাকা দিয়েই এই প্রকল্প সম্পন্ন করবেন’।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

পুজোর মুখে স্বস্তি! তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ে বড় আপডেট দিল সেচ দফতর, মিলল কজওয়ে নির্মাণের অনুমতিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর