মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News

TMC: ‘নারী দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে…’ লক্ষ্য মহিলাদের মন জয়, শনিবার মিছিলে তৃণমূল কংগ্রেস 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


Last Updated:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এবার এই স্লোগানকে সামনে রেখে ময়দানে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল।

লক্ষ্য মহিলাদের মন জয়, শনিবার মিছিলে তৃণমূল কংগ্রেস লক্ষ্য মহিলাদের মন জয়, শনিবার মিছিলে তৃণমূল কংগ্রেস 
লক্ষ্য মহিলাদের মন জয়, শনিবার মিছিলে তৃণমূল কংগ্রেস 

আবীর ঘোষাল, কলকাতা: প্রতি বছরই বিশ্ব নারী দিবসে এক পদযাত্রার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। একাধিকবার অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের ৫০ বছরে ‘দিদি বাংলার ঘরে ঘরে…’ এবার এই স্লোগানকে সামনে রেখে ময়দানে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল।

শনিবার বিকেল চারটের সময় হবে এই মিছিল। এ ছাড়া জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছে শাসক দলের মহিলা সংগঠন। প্রসঙ্গত মহিলা ভোট সাম্প্রতিক সমস্ত ভোটে তৃণমূল কংগ্রেসকে বিপুল সমর্থন দিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মহিলাদের সামাজিক পরিষেবা ইস্যুকে সামনে রেখেই কর্মসূচি তৃণমূলের। বঙ্গ বিধানসভা ভোটের আবহে এই পদযাত্রা একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন– আইপিএলে কড়া নিয়ম চালু করল BCCI, ক্রিকেটারদের জন্য টিম বাস বাধ্যতামূলক, পরিবারের প্রবেশেও নিষেধাজ্ঞা

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের বহু মহিলারই ‘কাছের মানুষ’। আর এই মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভরসা, সে কথা বলাই বাহুল্য। লক্ষ্মীর ভাণ্ডার থেকে, রূপোশ্রী, কন্যাশ্রী। মহিলাদের জন্য একের পর এক প্রকল্প তৃণমূলের অন্যতম হাতিয়ার। আন্তর্জাতিক মহিলা দিবসেও তাই রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। টার্গেট মহিলা ভোট৷রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নারী সুরক্ষা এবং নারী উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, এই কর্মসূচিতে সেই বিষয়টিও তুলে ধরার কথা তাঁদের।

আরও পড়ুন– ‘রামলীলা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় নেওয়া হয়েছিল দীপিকাকে, অবশেষে এই বিষয়ে নীরবতা ভেঙে সত্যিটা সামনে আনলেন ‘দেশি গার্ল’-এর মা

নারীশক্তিকে সামনে রেখেই এবারের ভোটযুদ্ধে নামতে চায় তৃণমূল। দলের সমস্ত নির্বাচনী প্রচারে এগিয়ে রাখা হচ্ছে মহিলা সদস্যদেরই। কারণ, দলের মূল চালিকাশক্তিই নারী। সকলের ‘কাছের মানুষ’, ‘জননেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের এক বছর আগে মহিলা মহলে জনসংযোগের জন্য এই দিনটির পূর্ণ সদ্ব্যবহার করবেন রাজ্যের শাসক দলের মহিলা সংগঠন এমনই ধারণা ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করে ময়দানে নেমে পড়েছে শাসক দল। আগামী শনিবার জনসংযোগে আরও এক ধাপ এগোতে চায় শাসক দল।

Next Article

Bratya Basu: যাদবপুর কাণ্ডের জের, নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রীর, জেড ক্যাটাগরি নিরাপত্তা ব্রাত্যকে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর