Last Updated:
বীরভূম: স্কুল জীবনে আমরা ইতিহাসের পাতায় বিভিন্ন ধরনের না জানা ইতিহাসের গল্প পড়েছি।সেই সমস্ত পুরানো যুগের গল্পগুলির মধ্যে অন্যতম হলও নীল চাষ, নীল বিদ্রোহ। এই শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত। ব্রিটিশ আধিপত্যের অবসান হয়েছে অনেক আগেই। ব্রিটিশ আমলের সেই নীল চাষ আর নেই।তবে নীল চাষ না থাকলেও নীলকুঠিগুলি আজও রয়েছে নিজের জায়গায়। এরকমই একটি নীলকুঠি রয়েছে বীরভূমের লাভপুরে।চারিদিকে আগাছা তার সঙ্গে বড় বড় গাছ আর ঘন জঙ্গল। আর এই বিস্তীর্ণ জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় গুনুটিয়া নীলকুঠিটি। বীরভূমের ময়ূরাক্ষী নদীর তীরে তৈরি হয়েছিল এই নীলকুঠিটি।
আরও পড়ুনঃ সুগার বলে ভাত বন্ধ? নো টেনশন! শুধু এই ৫ পদ্ধতিতে রান্না করলেই নিয়ন্ত্রণে থাকবে ডায়বেটিস
ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে বহু ঘটনার সাক্ষী থেকেছে বাংলা তথা আমাদের ভারতবর্ষ। দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিভিন্ন ঘটনার সাক্ষী বীরভূমের বিভিন্ন জায়গা।ঠিক সেই রকম বীরভূমের একটি জায়গা হল বীরভূমের নীলকুঠি।দাঁতন দিয়ে নীল চাষ এবং কৃষকদের উপর অত্যাচারের সাক্ষী থেকেছে বীরভূমের এই নীলকুঠি।ইতিহাসকে জীবিত করে রাখা জঙ্গলে ঘেরা ওই নীলকুঠিটি হল বীরভূমের লাভপুরের গুনুটিয়ার বোলপুর ও লাভপুরের রাস্তায় কুয়ে নদী পার হওয়ার পর লাভপুর থেকে লাঘাট যাওয়ার পথে সেতু পার হয়ে ময়ূরাক্ষী নদীর পাশে এই জায়গা।
প্রসঙ্গত, সময়টা নেহাতই কম নয় আজ থেকে প্রায় ২৫০-৩০০ বছর আগে জলপথে যাতায়াতের সুবিধা,আবহাওয়া,কাঁচামাল, উর্বর জমির জন্য বীরভূম জেলায় লাক্ষা,তুঁত,রেশম,নীল প্রভৃতি ভাল চাষ হত.রেশম চাষের জন্য ১৭৭৫ সালে ব্রিটিশ বণিক এডওয়ার্ড হে বীরভূমের লাভপুরে ময়ূরাক্ষী নদীর তীরে গুনুটিয়া কুঠি তৈরি করেন।জানা যায় প্রথম দিকে এখান থেকে রেশম, তুঁত প্রভৃতি চাষের তত্ত্বাবধান করা হলেও পরবর্তীকালে নীল চাষ শুরু হয়।তাই পরে এই গুনুটিয়া কুঠি নীলকুঠি হিসাবে পরিচিতি পায়।
আরও পড়ুনঃ আর মাত্র কিছুক্ষণ…! কালবৈশাখী কাঁপাবে ২ জেলা! সারা রাজ্যে কমলা সতর্কতা! কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
ইতিহাস ঘাঁটলে জানা যায় জানা ১৭৮৫ সালে ফরাসি বণিক জেমস ফ্রুশার্ড ২০ হাজার টাকায় এই গুনুটিয়া কুঠি কিনে নেন।সেই সময় কুঠির পরিধিও বৃদ্ধি পায়। ভারতে তখন ব্রিটিশ সরকার আধিপত্য জমাতে শুরু করেছে।তাই পরবর্তীতে ১৮০৮ সালে এই কুঠিটি ব্রিটিশ সরকার কিনে নেয়।কুঠির দায়িত্ব দেওয়া হয় জন চিপের হাতে।তবে বর্তমানে সেই কুঠির সংস্কার করা হোক এমনই চাইছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
সৌভিক রায়
Kolkata,West Bengal
April 28, 2025 8:41 PM IST
Next Article
Uric Acid Special Bread: ম্যাজিকের মতো কাজ করে এই রুটি! জব্দ ইউরিক অ্যাসিড, এই এক জিনিস মিশিয়ে খেলেই কমবে হাঁটুর ব্যথা…