শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Traditional Durga Puja : সীমান্ত গ্রামের ধুনির ঘরেই আজও পূজিত হন মা দুর্গা! জমিদারবাড়ির জৌলুস নেই, কিন্তু গন্ধ মিশে আছে ‘পথের পাঁচালী’র | traditional-durga-puja-2025-panitar-dhunir-ghar-connected-with-bibhutibhushan-memories-still-preserves-heritage | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


Last Updated:

Traditional Durga Puja : বিভূতিভূষণের স্মৃতি জড়িয়ে আছে পানিতরের ধুনির ঘরের দুর্গাপুজোয়। যা আজও বয়ে আনে ঐতিহ্যের গন্ধ। সেই বাড়িতেই আজও পূজিত হন ধুনির ঘরের দুর্গা।

+

ধুনির

ধুনির ঘর

বসিরহাট, জুলফিকার মোল্যা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে আছে পানিতরের ধুনির ঘরের দুর্গাপুজোয়। যা আজও বয়ে আনে ঐতিহ্যের গন্ধ। বাংলা সাহিত্য জগতে পানিতর নামটি এক অনন্য স্মৃতিবাহী গ্রাম। ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে ইছামতি নদী। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বাড়ি ছিল এখানেই।

সেই বাড়িতেই আজও পূজিত হয় ধুনির ঘরের দুর্গা, যা একসময় দুই বাংলার মানুষের কাছে হয়ে উঠেছিল অন্যতম আকর্ষণ। আজ আর জমিদারবাড়ির জৌলুস নেই। তবু হারায়নি পুজোর আভিজাত্য। অষ্টমী ও নবমীতে গ্রামের প্রতিটি মানুষ ভিড় জমান মহাভোজে, যা স্থানীয়রা ‘ভজরাম’ নামে চেনেন। বছরের এই কয়েকটি দিন পানিতর যেন ফিরে পায় তার অতীত ঐশ্বর্য।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্ত্রীর শোকে ভেঙে পড়া বিভূতিভূষণ দীর্ঘদিন কাটিয়েছেন এই গ্রামে। এখানেই তিনি লিখেছেন ‘পথের পাঁচালী’ ও ‘ইছামতী’-র মতো অমূল্য সৃষ্টি। আজও ধুনির ঘরের এই পুজো কেবল পুজো নয়, বহু ঐতিহাসিক ও সাহিত্যিক স্মৃতির বাহক। স্থানীয়দের পাশাপাশি ওপার বাংলার মানুষদেরও ভিড় জমে এখানে। বিভূতিভূষণের স্পর্শে ধন্য এই পুজো তাই শুধু ঐতিহ্যের নয়, সাহিত্যপ্রেমীদের কাছেও সমান তাৎপর্যপূর্ণ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

সীমান্ত গ্রামের ধুনির ঘরেই আজও পূজিত হন মা দুর্গা! জমিদারবাড়ির জৌলুস নেই, কিন্তু গন্ধ মিশে আছে ‘পথের পাঁচালী’র



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর