শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

Train Accident ফের ট্রেনে বিপদ! হঠাৎ ট্রেন থেকে বের হচ্ছিল ধোঁয়া! প্রাণভয়ে নেমে এলেন যাত্রীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯২ সময় দেখুন


Last Updated:

Train Accident: ফের বিপত্তি ট্রেন চলাচলে। আপ হাওড়া পাটনা জনশতাব্দী স্পেশাল এক্সপ্রেস যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল। চাকা থেকে ধোঁয়া বের হওয়ার কারণেই ট্রেনটি থেমে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা।

ট্রেন থেকে বের হচ্ছিল ধোঁয়া! প্রাণভয়ে নেমে এলেন যাত্রীরাট্রেন থেকে বের হচ্ছিল ধোঁয়া! প্রাণভয়ে নেমে এলেন যাত্রীরা
ট্রেন থেকে বের হচ্ছিল ধোঁয়া! প্রাণভয়ে নেমে এলেন যাত্রীরা

ফের বিপত্তি ট্রেন চলাচলে। আপ হাওড়া পাটনা জনশতাব্দী স্পেশাল এক্সপ্রেস যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল। চাকা থেকে ধোঁয়া বের হওয়ার কারণেই ট্রেনটি থেমে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই প্রাণভয়ে ট্রেন থেকে নেমে আসেন। কী হয়েছে জানতে উৎসুক হয়ে ওঠেন সকলেই।

আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি, চাঞ্চল্য সৈকতে

স্থানীয় বাসিন্দারা জানান, এক্সপ্রেস ট্রেনটি পাল্লা রোড স্টেশন পার করে শক্তিগড় স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে। দূর থেকে দেখা যাচ্ছিল ট্রেনের একটি বগির নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ট্রেনের যাত্রীরা অনেকেই ভয়ে পেয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারাও সেখানে যান। পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর ত্রুটি মেরামত করে ট্রেনটি আবার রওনা দেয়।

আরও পড়ুন: চিকিৎসার সুযোগ দেয়নি ভারত, চিন থেকে ১২০০ কোটি টাকা নেবে বাংলাদেশ!পাকিস্তানের দশা হবে না তো

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, 02023 আপ জন শতাব্দী স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি রবিবার বিকেল তিনটে আঠারো মিনিট থেকে 15 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল পাল্লারোড ও শক্তিগড় স্টেশনের মাঝে। ব্রেক বাইন্ডিং-এর কারণে ট্রেনের চাকা ও ব্রেকের ঘর্ষণে হালকা ধোঁয়া বের হয় বলে রেল সূত্রে খবর। তারপর 3 টে 33 মিনিট নাগাদ ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়। রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেক বাইন্ডিংয়ের কারণেই ট্রেনটি দাঁড়িয়ে পড়েছিল। দ্রুততার সঙ্গে ত্রুটি মেরামত করা হয়। মোট পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেনটি। তারপর আর গন্তব্যের দিকে এগিয়ে যেতে কোনও সমস্যা হয়নি।

এক যাত্রী বলেন, “সবই ঠিকঠাক ছিল। স্বাভাবিকভাবেই এগিয়ে চলছিল ট্রেনটি। তারপর হঠাৎই দাঁড়িয়ে যায়। প্রথমে মনে করা হয়েছিল সিগন্যাল না থাকায় ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছে। পরে আসল কারণ জানা যায়”।

Next Article

গাছে ঝুলছে দেহ! গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্রে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom