রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

Twitter users jump to Mastodon-but what is it

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
Twitter users jump to Mastodon-but what is it


#নয়াদিল্লি: নতুন মালিককে পছন্দ নয়? এলন মাস্ক ট্যুইটার কিনে নেওয়ার পর থেকেই প্ল্যাটফর্ম ছাড়ছেন ইউজাররা। খুঁজছেন এমন মাইক্রো ব্লগিং সাইট যেখানে মাথার উপর চোখ রাঙানি থাকবে না। থাকবে না বিধিনিষেধের বেড়াজাল। এই করতে গিয়েই ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে মাস্টোডন। কিন্তু এটা কী?

এখানে ইউজারদের পোস্টকে ‘টুটস’ বলা হয়। পোস্ট লাইক, কমেন্ট, শেয়ার করা যায়। ইউজাররা এঁকে অন্যকে অনুসরণ করতে পারে। অর্থাৎ মাস্টোডন ট্যুইটারের মতোই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন ৬৫৫০০০-এর বেশি ইউজার এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। গত সপ্তাহে অর্থাৎ এলন মাস্কের ট্যুইটার কিনে নেওয়ার পর প্রায় ২৩০,০০০ ইউজার মাস্টোডনে যোগ দিয়েছে। এর বয়স মাত্র ৬ বছর। কিন্তু কার্যকলাপ আকর্ষণীয়। তাই নতুন ইউজারদের ভিড় লেগেই আছে। কেমন কার্যকলাপ?

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক’টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

সার্ভার নির্বাচন: মাস্টোডনে সাইন আপ করার পর সার্ভার বেছে নিতে হয়। থিম, দেশ, শহর, আগ্রহ অনুযায়ী যে কোনও একটা। যেমন ইউকে, সমাজ, প্রযুক্তি, গেমিং ইত্যাদি। ইউজার কোন সার্ভার বাছছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সবাই সবার সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে সার্ভার বেছে নেওয়ার প্রধান কারণ, ফিডে সেই অনুযায়ী পোস্ট আসার সম্ভাবনা বেশি। মাস্টোডন অ্যাপ ইউকে সার্ভার পরিচালনা করছেন রায়ান ওয়াইল্ড। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ৬০০০-এর বেশি নতুন ইউজার যোগ দিয়েছেন।

অন্য ইউজারদের খোঁজ: বেছে নেওয়া সার্ভারটা ইউজারদের নামের অংশ হয়ে যায়। ধরা যাক কেউ ট্যুইটারে জেডএসকে ব্যবহার করছে। তিনি ইউকে সার্ভার বেছে নিয়েছেন। তাহলে ইউজার নেম হবে, সেই নাম@ জেডএসকে@মাস্টোডনঅ্যাপ.ইউকে. এবং ইউজারের ঠিকানা। এখন যদি কেউ একই সার্ভারে থাকে তাহলে নাম দিয়েই সার্চ করা যায়। অন্য সার্ভারে থাকলে ঠিকানা প্রয়োজন। ট্যুইটারের মতো এখানে আগ্রহীদের নামের সুপারিশ করা হয় না। তবে হ্যাশট্যাগ দিয়েও সার্চ করা যায়।

আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

সার্ভার কেন: বিষয়টা জটিল। মাস্টোডন শুধুই একটা প্ল্যাটফর্ম নয়। এটা কোনও এক ব্যক্তি বা ফার্মের মালিকানাধীনও নয়। এখানে বিভিন্ন সার্ভার একসঙ্গে লিঙ্ক করে একটি যৌথ নেটওয়ার্ক তৈরি করে। কিন্তু সেগুলো বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার মালিকানাধীন। যাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। এজন্যই ইউজারদের এটা এত পছন্দের। কোনও একজন এখানে ছড়ি ঘোরাতে পারে না। একজন কিনতে পারে না, বিক্রিও করতে পারে না।

তবে এই নেতিবাচক ব্যাপার হল, ইউজারের সার্ভার চালাচ্ছে যে ব্যক্তি বা সংস্থা তারা যদি এটা বিক্রি বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে ইউজারদের ৩ মাস আগে নোটিস দেওয়ার কথা বলেছে মাস্টোডন। ট্যুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ব্লু স্কাই নামে একটি নতুন নেটওয়ার্কে কাজ করছেন। তিনি সেটাকে মাস্টোডনের মতোই বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নিয়েছেন।

কীভাবে মডারেট করা হয়: এই মুহূর্তে বেশিরভাগ সার্ভারেরই নিজস্ব মডারেশন নিয়ম আছে। কিছু নেই। হেট কনটেন্ট রয়েছে এমন কিছু সার্ভারের অন্য সার্ভার লিঙ্ক করতে চাইছে না। এর মানে সেই সার্ভারে সেগুলো ব্লক করা আছে। পোস্ট সার্ভার মালিকদের রিপোর্ট করা যায়।

বিজ্ঞাপন আছে: না। কোনও বিজ্ঞাপন নেই। কোম্পানি বা পণ্যের প্রচারের উদ্দেশ্যে কোনও পোস্ট হয় না। পোস্ট দেখার প্রেক্ষিতে পোস্টও আসে না। ইউজাররা যা বলবে বা পোস্ট করবে সেটাই দেখা যাবে।

বিনামূল্যে ব্যবহার: ইউজার কোন সার্ভারে আছেন তার উপর নির্ভর করছে। কোনও কোনও সার্ভারে অনুদান চাওয়া হয়। তবে এটা মূলত বিনামূল্যে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Tech news, Twitter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর