সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

Uber Wants To Compete With Zomato And Paytm, Introduces This Feature

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
Uber Wants To Compete With Zomato And Paytm, Introduces This Feature


Uber New Feature: ‘উবার’ (Uber)-এ আর শুধু যাতায়াত নয়, এ বার পাওয়া যাবে আরও নানা সুবিধা। মঙ্গলবার পরিবহণ সংস্থা উবার তাদের অ্যাপে যোগ করেছে একটি নতুন ফিচার ‘এক্সপ্লোর’ (Explore)। এখান থেকেই উবার গ্রাহকেরা পাবেন নানা সুবিধা। তা সে ডিনারের জন্য রেস্তোঁরা খোঁজা হোক বা টেবিল বুক করা, লাইভ কোনও ইভেন্টের টিকিট হোক বা কোনও বিনোদন মূলক অনুষ্ঠান। তবে এ ধরনের সুবিধা এই প্রথম নয়। বরং উবারকে টেক্কা দিতে হবে Zomato, Paytm Insider এবং Bookmyshow-এর মতো একাধিক সংস্থাকে।

Uber অ্যাপের ভিতরে Explore ট্যাবটি খুললেই ব্যবহারকারীকে বেশ কয়েকটি ক্যাটেগরি দেখানো হবে, যেমন Food and Drink, Art and Culture, Nightlife, Music and Show ইত্যাদি। সেখান থেকেই বেছে নিতে পারবেন গ্রাহক।

না না, এ সব সুবিধা কিছুই ভারতীয় গ্রাহকদের জন্য নয়। Uber এই বিশেষ ফিচার আপাতত আনছে শুধুমাত্র আমেরিকার মাত্র ১৪টি শহর এবং মেক্সিকোর জন্য।

আরও পড়ুন – কোত্থেকে এল ব্লুটুথের নাম, চিহ্নটিই বা এমন কেন! জানেন এই রহস্যের কথা

তবে সংস্থার তরফে এক মুখপত্র জানিয়েছেন, শীঘ্রই তাঁরা অন্য অনেক শহরেই Explore চালু করার বিষয়ে আগ্রহী। শুধু তাই নয়, ওই অপশনের ভিতরে আরও নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথাও তাঁরা ভাবছেন বলে জানিয়েছেন মুখপত্র।

সংস্থার তরফে এই মুহূর্তে বেছে নেওয়া হয়েছে কিছু সেরা পর্যটন স্থল, উচ্চমানের কিছু রেস্তোরাঁ ও বার। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, গ্রাহকেরা একটি বিশেষ ছাড়ও পেতে চলেছেন তাঁদের সফরে।

আরও পড়ুন – ডেটা রিচার্জ শেষ? হাতে টাকা নেই? Jio দেবে ফ্রি-তে ইন্টারনেট! কীভাবে জেনে নিন

সংস্থার দাবি, উবার ওয়ালেট বা পেমেন্ট প্রোফাইল দিয়ে টিকিট বুক করার ক্ষেত্রে গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন। তাতে টিকিট কাটা অনেক সহজও হবে। রেস্তোরাঁয় টেবিল বুক করার ক্ষেত্রে Yelp-এর সঙ্গে যৌথ ভাবে কাজ করছে Uber।

Uber Explore-এর তরফে আবিব রোমানি বলেন, Yelp-এর তরফে যে সমস্ত রেস্তোরাঁকে পাঁচতারার মর্যাদা দেওয়া হয়েছে, শুধু সেই সব রেস্তোরাঁর নামই রাখা হবে Uber-এর তালিকায়।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Tech news, Uber



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর