সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

v25-to-be-launched-on-march-3-will-sport-a-colour-changing-back | – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২২৯ সময় দেখুন
v25-to-be-launched-on-march-3-will-sport-a-colour-changing-back | – News18 Bangla


Realme V25: আর মাত্র দু’দিনের অপেক্ষা। তার পরেই বাজারে আসতে চলেছে রিয়েলমি ভি২৫ (Realme V25)। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এতে থাকছে কালার চেঞ্জিং ফটোক্রোম্যাটিক ব্যাক কভার। জিকবেঞ্চ সার্টিফিকেশনে সফল হয়েছে এই নতুন ফোন এবং সিঙ্গল স্কোর টেস্টে এর প্রাপ্ত নম্বর ৬৮৭।

সূত্রের খবর, আগামী ৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার লঞ্চ করা হবে এই ফোন। আর এতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৯৫ SoC। এর মূল অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড ১২। আর এই ফোনে থাকবে ১২ জিবি র‍্যাম। তা ছাড়াও ৬ জিবি এবং ৮ জিবি– এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ভি২৫। ইতিমধ্যেই রিয়েলমি-র এই নতুন ফোনের টিজার লঞ্চ করেছে সংস্থা। তাতে জানা যাচ্ছে যে, রিয়েলমি-র এই নয়া ফোনে থাকবে রঙ পরিবর্তনশীল ফটোক্রোম্যাটিক ব্যাক কভার। রঙ পরিবর্তনের এই নতুন ডিজাইন রিয়েলমি ৯ প্রো (Realme 9 Pro) এবং রিয়েলমি ৯ প্রো+ (Realme 9 Pro+)-এর সঙ্গে আবির্ভূত হয়েছে।

আরও পড়ুন – বিশ্বের শক্তিশালী এই প্রসেসর-সহ সেরা স্মার্টফোনগুলি, দেখে নিন এক নজরে

ফোন লঞ্চের এই অনুষ্ঠান শুরু হবে চিনে দুপুর ২টো থেকে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১টা ৩০ মিনিটে। টিজারের তথ্য অনুযায়ী, রিয়েলমি ভি২৫-এর পিছনে থাকবে তিনটে ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং দু’টো ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো লেন্স। আর ফোনের ফ্রন্ট প্যানেলে থাকবে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। যার মাধ্যমে সেলফি তোলার সঙ্গে ভিডিও কল-ও করা যাবে।

আরও পড়ুন – ব্যাঙ্ক থেকে হঠাৎ গায়েব টাকা! কোন কোন কৌশলে হতে পারে প্রতারণা, সতর্ক থাকবেন কীভাবে ?

কিছু কিছু তথ্য জানা গেলেও রিয়েলমি-র এই নতুন ফোনের বেশির ভাগ ফিচার এবং স্পেসিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, রিয়েলমি ভি২৫-এ থাকবে এফএইচডি+ রেজোলিউশনের সঙ্গে ৬.৫৮ ইঞ্চির এলসিডি প্যানেল এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। এ ছাড়াও থাকতে পারে ড্যুয়াল ন্যানো-সিম স্লট। তার মধ্যে রয়েছে একটি মাইক্রো-এসডি কার্ড স্লট, ব্লুটুথ ৫.১, ড্যুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শুধু তা-ই নয়, নিরাপত্তার স্বার্থে এতে থাকবে সাইড-মাউন্টেজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫০০০mAh-এর ব্যাটারি থাকবে। আর ফোনটির ওজন হবে প্রায় ১৯৫ গ্রাম।

তবে অনেকেই বলছেন যে, রিয়েলমি ৯ সিরিজের সঙ্গে সংস্থার নতুন ভি২৫ ফোনের সাদৃশ্য রয়েছে। আবার অনেকের মতে, রিয়েলমি ভি২৫ আসলে রিয়েলমি ৯ সিরিজের ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সন।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: 5G smartphones, Realme



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর