মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Vaccine Registration: আজ থেকে শুরু ১৮ বছরের উর্ধ্বে করোনা টিকাকরণের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
Vaccine Registration: আজ থেকে শুরু ১৮ বছরের উর্ধ্বে করোনা টিকাকরণের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত


#নয়াদিল্লি: দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বিশেষজ্ঞদের কপালে চিন্তায় গভীর ভাঁজ পড়েছে। এই আবহে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে ১ মে থেকে সকল প্রাপ্তবয়স্ক , অর্থাত্ আঠারো বছরের উপরে সবাইকে টিকা দেওয়া শুরু হবে। ১ মে থেকে তৃতীয় দফার যে টিকাকরণ শুরু হচ্ছে, তা আরও বেশি মুক্ত ও দ্রুত হবে বলে জানিয়েছে কেন্দ্র। আর সেই টিকাকরণেরর রেজিস্ট্রেশন শুরু হবে আগামী বুধবার অর্থাত্ ২৮ এপ্ থেকে। কোউইন অ্যাপে এই রেজিস্ট্রেশন করা যাবে। আজ একথা ঘোষণা করেন ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্‌জি‌কিউটিভ অফিসার আরএস শর্মা।

করোনা সুনামিতে কাবু দেশ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে মৃত্যুও৷ এই আবহে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে ১ মে থেকে সকল প্রাপ্তবয়স্ক , অর্থাত্ আঠারো বছরের উপরে সবাইকে টিকা দেওয়া শুরু হবে। প্রথম পর্বে ৬০ বছর বয়স্কদের করোনা টিকা দেওয়া শুরু হয়। এর পরে ৪৫ বা তার বেশি বয়স্কদেরও টিকাকরণ চলছে। আজ থেকে শুরু হচ্ছে ১৮ বছর বয়সের উর্ধ্বে টিকাকরণের নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। কোউইন (Co-win) ও আরোগ্য সেতু (Arogya Setu) অ্যাপ মারফত রেজিস্ট্রেশন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা। আজ একথা ঘোষণা করেন ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্‌জি‌কিউটিভ অফিসার আরএস শর্মা।

এবার দেখে নেওয়া যাক ভ্যাকসিন নেওয়ার লক্ষ্যে কী ভাবে স্লট বুক করতে হবে। সরকার জানিয়েছে যে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা ২৮ এপ্রিল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্লট বুক করতে পারবেন আরোগ্য সেতু বা CoWin-এর মাধ্যমে।

প্রথমে অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হবে। তার পর অ্যাপটিতে কোউইন অপশনটি খুঁজে সেখান থেকে ভ্যাকসিনেশন অপশনটি বেছে নিতে হবে। এবার সেখানেই রেজিস্টার নাও বলে একটি অপশন আসবে। সেটি সিলেক্ট করে ১০ সংখ্যার মোবাইল নম্বরটি দিতে হবে। একটি OTP আসবে সেটি দিলে রেজিস্টার করার প্রথম পদক্ষেপ সাঙ্গ হবে।

এবার দ্বিতীয় পদক্ষেপে ফটো আইডি প্রুফ লাগবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এটি শেষ হয়ে যাওয়ার পর একটি পেজ খুলবে, যেখানে আরও চারজনকে যুক্ত করা যাবে এই একই নম্বর দিয়ে।

দিতে হবে পিন কোড, যাতে ভ্যাকসিনের সেন্টার দেখা যায়। টাইম স্লট বুক করতে হবে ও তার পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে সময় বা তারিখ পরিবর্তনও করা যেতে পারে।

নিজের নাম CoWin পোর্টালের মাধ্যমে রেজিস্টার করতে, ব্রাউজারে www.cowin.gov.in টাইপ করে এন্টার দিতে হবে। এবার মোবাইল নম্বর দেওয়ার জায়গা থাকবে, মোবাইল নম্বর দিতে হবে। Get OTP অপশনে ক্লিক করতে হবে। এবার মোবাইলে আসা OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফাই করতে হবে। OTP ঠিক থাকলে Registration of Vaccination বলে একটি পেজ খুলবে। যেখানে বয়সের প্রমাণ ও লিঙ্গ সম্পর্কিত তথ্য দিতে হবে। যে কোনও একটি ফটো আইডি প্রুফ দিতে হবে। এবার অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাবে।

এখানেও নিজেকে বাদে আরও তিন জনকে যুক্ত করা যাবে। এর জন্য অ্যাড মোর অপশনে ক্লিক করতে হবে। যা পেজের ডান দিকে নিচে আসবে। অ্যাড না পেলে অ্যাড অপশনটি ক্লিক করতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর