তাই জীবনের বিশেষ মানুষটার প্রতি নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য এই সপ্তাহটা একেবারে আদর্শ। সকলেই চান, তাঁর স্বপ্নের মানুষটা হাঁটু মুড়ে বসে সেই তিনটে ম্যাজিক্যাল শব্দ বলুক। ফলে এটাই সুযোগ নিজের মনের কথা প্রকাশ করার। তাহলে দেখে নেওয়া যাক, বিশেষ সেই তাঁর প্রতি কীভাবে নিজের ভালোবাসা প্রকাশ করা যায়।