সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

Valentines Day Revenge: প্রেম দিবসে প্রাক্তন প্রেমিকের ঠিকানায় একশো পিৎজা, রাগ মেটাতে কী ফন্দি আঁটলেন তরুণী?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


Last Updated:

ওই তরুণীর প্রাক্তন প্রেমিকের বাড়ির দরজায় ডেলিভারি বয় একশোটি পিৎজার বক্স রেখে আসছেন, এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি জানাজানি হয়৷

এই ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে৷ ছবি- ইনস্টাগ্রাম থেকেএই ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে৷ ছবি- ইনস্টাগ্রাম থেকে
এই ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে৷ ছবি- ইনস্টাগ্রাম থেকে

গুরুগ্রাম: প্রেম দিবসে প্রিয় মানুষটিকে মনের মতো উপহার কিনে দেন অনেকেই৷ অনেকের আবার প্রাক্তনের কথা মনে পড়ে এই বিশেষ দিনটিতে৷ কিন্তু প্রাক্তনের প্রেমিকের উপরে রাগ মেটাতেও যে এই দিনটিকে বেছে নেওয়া যায়, তা প্রমাণ করলেন গুরুগ্রামের এক মহিলা৷

জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ওই তরুণীর নাম আয়ুষি রাওয়াত৷ অনলাইনে অর্ডার করে ভ্যালেটাইন্স ডে-র দিন ১০০টি পিৎজা নিজের প্রাক্তন প্রেমিকের ঠিকানায় পাঠান তিনি৷ তবে পিৎজাগুলির দাম না মিটিয়ে ক্যাশ অন ডেলিভারি অপশন বাছেন তিনি৷ ফলে ওই পিৎজার দাম মেটানোর দায় গিয়ে পড়ে ওই তরুণীর প্রাক্তন প্রেমিকের উপরেই৷

আরও পড়ুন: রোজ মর্নিং ওয়াক, শারীরিক কসরত! শ্যামপুরে কলেজে দৌড়ের পরই মৃত্যু ১৯ বছরের ছাত্রের

ওই তরুণীর প্রাক্তন প্রেমিকের বাড়ির দরজায় ডেলিভারি বয় একশোটি পিৎজার বক্স রেখে আসছেন, এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি জানাজানি হয়৷

যদিও এই ঘটনা আদৌ সত্যি নাকি প্রচার পাওয়ার একটি কৌশল, তা নিয়েই সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে৷ অনেকেরই দাবি, এত বিপুল অঙ্কের অর্ডার ক্যাশ অন ডেলিভারি অপশন দিয়ে করা যায় না৷

অন্য একজনের মতে, ওই তরুণী তাঁর মোবাইল নম্বর থেকে অর্ডার করে থাকলে চাইলেই তা প্রত্যাখ্যান করতে পারতেন তাঁর প্রাক্তন প্রেমিক৷ অনেকে আবার বলছেন, নিছক প্রচার পাওয়ার তাগিদেই ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা সাজিয়ে সমাজমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে৷

Next Article

Viral Video: ‘চটচটে জিনিসে ঢাকল শরীর, চারদিকে ঘন নীল-সাদা রং…’! ডিঙিনৌকো সমেত তাঁকে তিমিমাছের গিলে ফেলার পর ভয়াবহ অভিজ্ঞতা তরুণের! দেখুন গায়ে কাঁটা দেওয়া ভাইরাল ভিডিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর