বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

Vastu Tips: বাস্তু শাস্ত্রের এই উপদেশ অনুসারে তৈরি করুন আপনার স্বপ্নের বাড়ি, উপচে পড়বে অর্থ আর সমৃদ্ধি!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
Vastu Tips: বাস্তু শাস্ত্রের এই উপদেশ অনুসারে তৈরি করুন আপনার স্বপ্নের বাড়ি, উপচে পড়বে অর্থ আর সমৃদ্ধি!


নিজের একটি বাড়ি থাকা প্রতিটি মানুষেরই স্বপ্ন। এই ইচ্ছা পূরণের জন্য আমরা সারা জীবন কঠোর পরিশ্রম করি। উপার্জনের অর্থ সঞ্চয় করে তার একটা বড় অংশই বাড়ি তৈরিতে ব্যয়ও করি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বাস্তুশাস্ত্রের নিয়ম ছাড়া তৈরি বাড়িতে অনেক ক্ষেত্রেই এমন কিছু ভুল-ত্রুটি থেকে যায় যার থেকে পরবর্তীতে নানা সমস্যা তৈরি হয়।

বাস্তু অনুসারে, বাড়ির কাঠামো কেবল সুখ এবং সমৃদ্ধিই বাড়ায় তা নয়, এতে বাড়িতে শান্তি ও দেবতাদের আশীর্বাদও বর্ষিত হয়। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের শীর্ষস্থানীয় বাস্তু বিশেষজ্ঞ রিচা আমাদের জানিয়েছেন বাস্তু অনুসারে কীভাবে একটি বাড়ি তৈরি করতে হয়। এছাড়াও বাস্তু অনুসারে বাড়ি তৈরি করতে কোন কোন বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন, জানিয়েছেন তাও।

আরও পড়ুন:  হাঁচি আটকাতে গিয়ে ভয়ঙ্কর বিপদ! ব্যক্তির ঘটনা জানলে আর এই ভুল করবেন না

বাড়ি নির্মাণের জন্য বাস্তুর নিয়মগুলির দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি তৈরি সময় বাড়ির মূল প্রবেশ দ্বার কোন দিকে হবে সেটি সবার প্রথমে চিহ্নিত করা উচিত। কারণ প্রতিটি দিক এবং কোণের বিশেষ বিশেষ অর্থ রয়েছে। আমাদের পরিবারের বয়োজেষ্ঠ্যরা এইসব বিষয় ভাল ভাবে জানতেন এবং তাঁরা সেই ভাবেই বাড়ি তৈরি করতেন। বিশেষ করে বাড়ির বাথরুমের দিকটি মাথায় রাখতে হবে। কেন না, আজকাল প্রতিটি ঘরের সঙ্গেই অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা রয়েছে, যা বাস্তুশাস্ত্র অনুসারে অনেক সময় ভুল দিকে নিমার্ণ করা হয়।

রিচা জানিয়েছেন, প্রাচীনকালের বাড়িগুলিতে সাধারণত ঘর থেকে অনেক দূরে স্নানাগার তৈরি করা হত। যদিও ঘরের ভিতরে স্নানাগার তৈরির প্রচলন শুরু হয়েছিল বৈদিক যুগ থেকেই। আজকের যুগে প্রতিটি ঘরের সঙ্গেই অ্যাটাচড বাথরুম তৈরি করা হয়। এর ফলে পুরো বাড়ির বাস্তুশাস্ত্রের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। এই বাস্তু ত্রুটিগুলি মহাবাস্তুর নিয়ম অনুসারে সংশোধন করা যেতে পারে।

ঘরের বাস্তু ঠিক করার নিয়ম

আজকাল বেশিরভাগ মানুষ ফ্ল্যাটে থাকেন, যেখানে বাস্তুশাস্ত্রে সম্পূর্ণ মনোযোগ দেওয়া সত্যিই কঠিন। এই সমস্যা সম্পর্কে রিচা জানিয়েছেন যে ঘরের কোনও রূপ বিঘ্ন না ঘটিয়ে ঘরের বাস্তু ঠিক করা যেতে পারে। এর জন্য কোনও বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা জরুরি।

Published by:Anulekha Kar

First published:

Tags: Vastu Tips 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর