মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Voter List Revision: বিহারের পর বাংলাতেও ভোটার তালিকা সংশোধন? নবান্নে এল কমিশনের চিঠি, সিইও অফিস নিয়ে বিরাট নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, বিহারের পর আগামী বছর বিধানসভা নির্বাচনে এ রাজ্যেও ভোটার তালিকা সংশোধনের কাজ করবে নির্বাচন কমিশন৷

রাজ্য সরকারকে চিঠি কমিশনের৷ রাজ্য সরকারকে চিঠি কমিশনের৷
রাজ্য সরকারকে চিঠি কমিশনের৷

বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার সংশোধনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি৷ বিরোধীদের অভিযোগ, বৈধ লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে৷ এ দিনও সংসদ ভবনের বাইরে একজোট হয়ে বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদরা৷

রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, বিহারের পর আগামী বছর বিধানসভা নির্বাচনে এ রাজ্যেও ভোটার তালিকা সংশোধনের কাজ করবে নির্বাচন কমিশন৷ এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার অফিসকে আরও স্বাধীনতা দিতে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন৷

এত দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর ছিল রাজ্য স্বরাষ্ট্র দফতরের অধীনে৷ মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্র দফতরের অধীনে সিইও অফিস-কে রাখলে হবে না৷ তার বদলে একটি নির্বাচনী দফতর বা বিভাগ তৈরি করতে হবে রাজ্য সরকারকে৷ সেই দফতরের অধীনেই থাকবে সিইও অফিস৷ ওই দফতরের জন্য আলাদা বাজেট বরাদ্দ করবে রাজ্য সরকার৷

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নতুন এই নির্বাচন দফতরের সঙ্গে রাজ্য সরকারের কোন দপ্তরের যোগাযোগ থাকবে না। ইলেকশন ডিপার্টমেন্ট অর্থাৎ নির্বাচনী বিভাগের একটি নির্দিষ্ট বাজেট থাকবে। এই দফতর তৈরি করলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে স্বতন্ত্র স্বাধীনতা থাকবে। যেটা তাকে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে সাহায্য করবে বলেই রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে। এর পাশাপাশি এই ইলেকশন ডিপার্টমেন্টের জন্য একজন ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করতে হবে সিইও দফতরে৷

ওয়াকিবহল মহলের মতে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের হাতে আরও স্বাধীনতা দিতেই এই সিদ্ধান্ত৷ নির্বাচনের জন্য কর্মী নিয়োগ, প্রশিক্ষণের মতো বিষয়গুলিতেও এর ফলে রাজ্য সরকারের উপরে সিইও অফিসের নির্ভরশীলতা কমবে৷ মনে করা হচ্ছে, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর প্রস্তুতি হিসেবেই রাজ্যের সিইও দফতরকে আলাদা ইলেকশন দফতরের অধীনে নিয়ে আসতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Voter List Revision: বিহারের পর বাংলাতেও ভোটার তালিকা সংশোধন? নবান্নে এল কমিশনের চিঠি, সিইও অফিস নিয়ে বিরাট নির্দেশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর