সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

Want Latest News on Your Smartphone Lock Screen? This Indian App Will Help You – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
Want Latest News on Your Smartphone Lock Screen? This Indian App Will Help You – News18 Bangla


#কলকাতা: নিজেদের স্মার্টফোনের লিক স্ক্রিনে প্রতি দিনের সেরা খবরগুলো যদি সহজেই দেখতে চান (News updates on Your Smartphone Lock Screen), তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। ইন্ডিয়ান অ্যাপ গ্ল্যান্স (Glance) নিয়ে এসেছে সেই সুবিধা। এই অ্যাপের মাধ্যমে সহজেই এক নজরে দেখে নেওয়া যাবে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে প্রায় সকলেই দিনে একাধিক বার নিজেদের ফোনের ওপর চোখ বোলায়। অবসর সময়, কাজের ফাঁকে যখনই একটু সময় পাওয়া যায় নিজেদের ফোনে এক ঝলক চোখ বুলিয়ে নেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু প্রতি বারই এই সময়টুকু কোনও বিশেষ কাজে না লাগিয়ে নষ্ট করা হয়। কিন্তু ফোন খোলার সঙ্গে সঙ্গে নিজেদের ফোনের স্ক্রিনে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ নিউজ। ইন্ডিয়ান অ্যাপ গ্ল্যান্স নিয়ে এসেছে সেই সুবিধা।

এলিট কনটেন্ট মার্কেটার-এর রিপোর্ট অনুযায়ী প্রতি দিন একজন স্মার্টফোন ইউজার প্রায় গড়ে ৫৮ বার নিজের ফোনের ওপর চোখ বোলায়। এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। কেউ কাজের জন্য ফোন ব্যবহার করলেও অনেকের ক্ষেত্রেই এটি পরিণত হয়েছে বদ অভ্যাসে। কিন্তু কোনও কারণ ছাড়াই ফোন দেখার বদলে, দেখে নেওয়া যেতে পারে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। ইন্ডিয়ান অ্যাপ গ্ল্যান্সের মাধ্যমে ফোনের লক স্ক্রিনেই দেখা যেতে পারে দিনের সব থেকে সেরা নিউজগুলো। প্রতিবার ফোন খোলার সময়েই ফোনের লক স্ক্রিনে ফুটে উঠবে প্রতি দিনের বাছাই করা সেরা নিউজ (News updates on Your Smartphone Lock Screen)।

আরও পড়ুন – WhatsApp Scam: “বিপদে আছি, টাকা পাঠাও”! WhatsApp-এ প্রিয়জনের বার্তা পেলেই সতর্ক হন !

ইন্ডিয়ান অ্যাপ গ্ল্যান্স ২০১৯ সালে এই ধরণের সার্ভিস নিয়ে আসে। ফোনের লক স্ক্রিনে খেলাধুলা, পপ কালচার, ভিডিও গেমস ইত্যাদি বিভিন্ন বিষয়ের কনটেন্ট তুলে ধরা হয় (News updates on Your Smartphone Lock Screen)। গ্ল্যান্স কোম্পানির তরফে জানানো হয়েছে যে শুধু ভারতেই তাদের ১৫০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে। সাউথ-ইস্ট এশিয়ায় তাদের ইউজারের সংখ্যা ২৫ মিলিয়ন। এই কোম্পানির তরফে জানানো হয়েছে যে, তারা ইউজার সংখ্যা আরও বাড়ানোর জন্য অক্টোবর মাসের শেষের দিকে Realme কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এর ফলে Realme কোম্পানির ফোনের লক স্ক্রিনে গ্ল্যান্সের বিভিন্ন ধরণের কনটেন্ট দেখতে পাওয়া যাবে। Realme কোম্পানির সঙ্গে গ্ল্যান্সের চুক্তির ফলে ভারতের প্রায় ৩০ মিলিয়ন Realme ফোনে এই সার্ভিস পাওয়া যাবে। এছাড়াও আগামী বছরের মধ্যে ইন্দোনেশিয়ার ৭ মিলিয়ন Realme ফোনে এই সার্ভিস পাওয়া যাবে।

আরও পড়ুন – কীভাবে বাড়িতে বসে সহজেই SBI ডেবিট কার্ড ব্লক করবেন? শুধু প্রয়োজন একটা মোবাইল নম্বর

গ্ল্যান্সের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার আদিত্য গয়াল (Aditya Goyal) প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন যে, “যুব সম্প্রদায়ের মধ্যে Realme খুবই জনপ্রিয়। এই কারনেই Realme-র সঙ্গে চুক্তি করা হয়েছে। Realme ফোনের মাধ্যমে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ নিউজ রিলেটেড কনটেন্ট তুলে ধরা হবে। এই কাজের জন্য Realme সব থেকে উপযুক্ত পার্টনার।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর