Last Updated:
উত্তর ২৪ পরগনা: অভাবী পরিবারের কৃতি ছাত্র রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় প্রথম বসিরহাটের সাইদ আলম মণ্ডল। জয়েন্টে বসে চিকিৎসক হওয়া স্বপ্ন, তার অনুপ্রেরণা বাবা-মা, শিক্ষকরা।
মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পরেই আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক সমতুল্য (আলিম), উচ্চ মাধ্যমিক সমতুল্য (ফাজিল) ও হাই মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের ফলাফলেও নজর কাড়লো বসিরহাট। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সীমান্ত লাগোয়া ইটিন্ডা গ্রামের অভাবী পরিবারের মেধাবী ছাত্র সাঈদ আলম রাজ্যে আলিম (মাধ্যমিক সমতুল্য) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল। রাজ্য মাদ্রাসা বোর্ড, চমকপ্রদ ফলাফলে খুশির হাওয়া এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার কাটিয়া শাহ রজব আলি সিনিয়র মাদ্রাসার ছাত্র সাঈদ, ৯০০ মধ্যে তার প্রাপ্ত নম্বর ৮৭৩।
সাঈদের বাবা আব্দুল কাইয়ুম মণ্ডল মুম্বাইয়ে সেলাই মিস্ত্রি কাজ করেন, মা সাবিনা বিবি গৃহবধূ। অভাবে সংসারে কোনরকমে দিন গুজরান করেন। টালির চাল আর রুগ্ন ঘরে প্রায়ই স্বপ্ন দেখত সে, একটা কিছু করবে, সেই স্বপ্ন যেন এবার হাতে। মাদ্রাসা বোর্ডে প্রথম সাঈদ আলম।
আগামী দিনের জয়েন্টে বসে ইঞ্জিনিয়ারিং পাশাপাশি মেডিকেলে পরীক্ষায় বসে চিকিৎসক হওয়ার তার স্বপ্ন। কিন্তু পড়াশুনোর খরচ জোগাড় করা তার কাছে একেবারেই দুর্বিষহ ব্যাপার। তাই সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মানবিক মুখ্যমন্ত্রী যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে তার স্বপ্ন পূরণ হবে। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশুনা করতেন, অবসর সময় মোবাইল দেখতেন সৎ উদ্দেশ্যে অর্থাৎ পড়াশুনোর ভিডিও দেখতেন। পাশাপাশি ক্রিকেট খেলা পছন্দ, হয় তার পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
East Medinipur News: ডেঙ্গিই খুঁজে দিল নতুন কাজের দিশা! নতুন প্রকল্প শুরু হতেই মুখে হাসি এইসব মহিলাদের