মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

WB Madrasa Result 2025: রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় প্রথম বসিরহাটের সাইদ আলম মণ্ডল student Syed Alam Mandal of Basirhat stands first in State Madrasa Board Alim exam

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

WB Madrasa Result 2025: টালির চাল আর রুগ্ন ঘরে প্রায়ই স্বপ্ন দেখতো সে একটা কিছু করবে, সেই স্বপ্ন যেন এবার হাতে। মাদ্রাসা বোর্ডে প্রথম সাঈদ আলম। আগামী দিনের জয়েন্টে বসে ইঞ্জিনিয়ারিং পাশাপাশি মেডিকেলে পরীক্ষায় বসে চিকিৎসা হওয়ার তার স্বপ্ন

আলিম পরীক্ষায় প্রথম সাঈদ আলমআলিম পরীক্ষায় প্রথম সাঈদ আলম
আলিম পরীক্ষায় প্রথম সাঈদ আলম

উত্তর ২৪ পরগনা: অভাবী পরিবারের কৃতি ছাত্র রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় প্রথম বসিরহাটের সাইদ আলম মণ্ডল। জয়েন্টে বসে চিকিৎসক হওয়া স্বপ্ন, তার অনুপ্রেরণা বাবা-মা, শিক্ষকরা।

মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পরেই আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক সমতুল্য (আলিম), উচ্চ মাধ্যমিক সমতুল্য (ফাজিল) ও হাই মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের ফলাফলেও নজর কাড়লো বসিরহাট। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সীমান্ত লাগোয়া ইটিন্ডা গ্রামের অভাবী পরিবারের মেধাবী ছাত্র সাঈদ আলম রাজ্যে আলিম (মাধ্যমিক সমতুল্য) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল। রাজ্য মাদ্রাসা বোর্ড, চমকপ্রদ ফলাফলে খুশির হাওয়া এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার কাটিয়া শাহ রজব আলি সিনিয়র মাদ্রাসার ছাত্র সাঈদ, ৯০০ মধ্যে তার প্রাপ্ত নম্বর ৮৭৩।

সাঈদের বাবা আব্দুল কাইয়ুম মণ্ডল মুম্বাইয়ে সেলাই মিস্ত্রি কাজ করেন, মা সাবিনা বিবি গৃহবধূ। অভাবে সংসারে কোনরকমে দিন গুজরান করেন। টালির চাল আর রুগ্ন ঘরে প্রায়ই স্বপ্ন দেখত সে, একটা কিছু করবে, সেই স্বপ্ন যেন এবার হাতে। মাদ্রাসা বোর্ডে প্রথম সাঈদ আলম।

আগামী দিনের জয়েন্টে বসে ইঞ্জিনিয়ারিং পাশাপাশি মেডিকেলে পরীক্ষায় বসে চিকিৎসক হওয়ার তার স্বপ্ন। কিন্তু পড়াশুনোর খরচ জোগাড় করা তার কাছে একেবারেই দুর্বিষহ ব্যাপার। তাই সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মানবিক মুখ্যমন্ত্রী যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে তার স্বপ্ন পূরণ হবে। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশুনা করতেন, অবসর সময় মোবাইল দেখতেন সৎ উদ্দেশ্যে অর্থাৎ পড়াশুনোর ভিডিও দেখতেন। পাশাপাশি ক্রিকেট খেলা পছন্দ, হয় তার পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি।

Next Article

East Medinipur News: ডেঙ্গিই খুঁজে দিল নতুন কাজের দিশা! নতুন প্রকল্প শুরু হতেই মুখে হাসি এইসব মহিলাদের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর