বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

Weather Update: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত! দেখুন ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। তবে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পাশাপাশি অধিকাংশ জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। গোটা সপ্তাহ জুড়ে এরকম পরিস্থিতি অব্যাহত থাকবে। একইসঙ্গে উত্তরবঙ্গেও চলছে বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। তবে সপ্তাহান্তে উত্তরের আবহাওয়া পরিবর্তন হতে পারে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর